ধর্ষণ মামলায় কংগ্রেসের এমপি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

ধর্ষণ মামলায় কংগ্রেসের এমপি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরের কংগ্রেসের সংসদ সদস্য রাকেশ রাঠোরকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এলাহাবাদ হাইকোর্টের লাখনৌ বেঞ্চ রাঠোরের আগাম জামিনের আবেদন খারিজ করার একদিন পর এই ঘটনা ঘটল। পরে, সংবাদ সংস্থা এএনআই-এর সাথে আলাপকালে রাঠোর বলেন, ‘হাইকোর্ট আমাকে নিম্ন আদালতে হাজির হয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য ২ সপ্তাহের সময় দিয়েছে। তাই, আমি এই বিষয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করছি। আমি আত্মবিশ্বাসী যে আমি জনগণের আদালত এবং আইন আদালতে ন্যায়বিচার পাব। ’ তিনি আরও বলেন, ‘বিষয়টি আদালতের বিচারাধীন, তাই এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। ’ প্রতিবেদনে আরও বলা

হয়েছে, লাখনৌ বেঞ্চ রাঠোরকে নিয়মিত জামিনের জন্য ট্রায়াল কোর্টে আত্মসমর্পণের জন্য দুই সপ্তাহের সময় মঞ্জুর করেছিল। গত ১৭ জানুয়ারি এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক নারী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত চার বছর ধরে তাকে যৌন নির্যাতন করে আসছেন রাঠোর। ভুক্তভোগী ওই নারী উত্তর প্রদেশ পুলিশকে ফোনের বিস্তারিত তথ্য এবং কল রেকর্ডিং দেন। এরপর ২২ জানুয়ারি ওই নারীর স্বামী পাঁচজনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, রাঠোর এবং তার ছেলে মামলাটি মিটিয়ে দেওয়ার জন্য পরিবারকে চাপ দিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক