ট্রাম্পের সঙ্গ তর্ক করে চাকরি ছাড়লেন সাংবাদিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

ট্রাম্পের সঙ্গ তর্ক করে চাকরি ছাড়লেন সাংবাদিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনকে কঠোর জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের আলোচিত সাংবাদিক জিম অ্যাকোস্টা চাকরি ছেড়ে দিয়েছেন। কারণ, ওই ঘটনার পর রাত ১২টা থেকে ২টার মধ্যে ওই সাংবাদিককে চ্যানেলটি থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। জিম অ্যাকোস্টার সিএনএন ত্যাগ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা যুক্তরাষ্ট্রের মতো দেশে মূলধারার সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, মার্কিন গণমাধ্যম রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজের শেষ সম্প্রচারে অ্যাকোস্টা বলেন, আমি নতুন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিথ্যার কাছে আত্মসমর্পণ কোরো না। ভয়কে জয় করো। সত্য ও আশাকে ধরে রাখো। তিনি দীর্ঘ ১৮ বছর সিএনএনে কাজ করেছেন ও বহু

গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ২০১৮ সালে একটি সংবাদ সম্মেলন চলাকালে তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায়। ওই ঘটনার পর হোয়াইট হাউজ অ্যাকোস্টার প্রেস পাস প্রত্যাহার করে নিয়েছিল। তবে সিএনএন আদালতে মামলা করলে ও এক ফেডারেল বিচারক তার পাস পুনর্বহাল করার নির্দেশ দেওয়ার পর তিনি আবার রিপোর্টিংয়ে ফিরে আসেন। এদিকে, জিমের সিএনএন ছাড়ার ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে কটাক্ষমূলক উল্লাস করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘জিম অ্যাকোস্টা একজন বড় পরাজিত। তিনি যেখানেই যাক না কেন, ব্যর্থ হবেই। শুভ কামনা, জিম!’ ট্রাম্পের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক

ও গণমাধ্যম মহলে আলোচনা শুরু হয়েছে। এক বিবৃতিতে সিএনএন কর্তৃপক্ষ বলেছে, জিম অ্যাকোস্টা প্রায় দুই দশক ধরে আমাদের সঙ্গে কাজ করেছেন। তিনি সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। আমরা তার নিষ্ঠা ও প্রতিশ্রুতিবদ্ধ কাজের জন্য কৃতজ্ঞ। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল টাইমস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক