ট্রাম্পের একের পর এক স্থগিতাদেশ, জেগে উঠছে আমেরিকানরা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫
     ৯:৫৮ পূর্বাহ্ণ

ট্রাম্পের একের পর এক স্থগিতাদেশ, জেগে উঠছে আমেরিকানরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৮ 172 ভিউ
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার (ডি-এন ওয়াই) ফেডারেল অর্থায়ন স্থগিতাদেশ সম্পর্কিত স্মারকের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন এবং এর প্রত্যাহারের কৃতিত্ব আমেরিকার জনগণকে দেন। স্থানীয় সময় বুধবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শুমার বলেন, ‘আজ আমরা দেখলাম কী ঘটে যখন আমেরিকানরা বিপর্যয়কর নীতির বিরুদ্ধে লড়াই করে। আমেরিকানরা তাদের কণ্ঠস্বর স্পষ্ট করেছে। ডোনাল্ড ট্রাম্প ওএমবি নির্দেশ প্রত্যাহার করেছেন।’ গত মঙ্গলবার ফেডারেল বিচারক এই আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন, যা অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে। এর পরদিনই হোয়াইট হাউসের বাজেট অফিস (ওএমবি) সোমবারের বিতর্কিত স্মারকটি প্রত্যাহার করে, যা দেশের বিভিন্ন ফেডারেল কর্মসূচিকে স্থবির করেছিল। এই সিদ্ধান্তের বিপরীতে কংগ্রেসে তীব্র প্রতিক্রিয়া দেখা

দেয়। কারণ, আইনপ্রণেতারা অসংখ্য ফোন কল পান, যেখানে নাগরিকরা জানতে চান কোন কোন কর্মসূচি প্রভাবিত হবে এবং মেডিকেডসহ বিভিন্ন ওয়েব পোর্টালে প্রবেশসংক্রান্ত সমস্যার কথা জানান। শুমার বলেন, ‘যখন ট্রাম্প প্রশাসন সোমবার রাতে এই ভয়ংকর নির্দেশনা জারি করেছিল, তখনই আমরা বুঝতে পেরেছিলাম এটি স্বল্পদৃষ্টিসম্পন্ন, বিপর্যয়কর, নিষ্ঠুর এবং নির্বোধ।’ তিনি বলেন, ‘সেই সময় যেমন স্পষ্ট ছিল, এখনও তেমনই স্পষ্ট যে এই নির্দেশনা কোনো বাস্তব উপলব্ধি ছাড়াই দেওয়া হয়েছিল—এটির প্রকৃত প্রভাব কী হবে, তা বিবেচনাই করা হয়নি। ফলে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমেরিকার জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে।’ সোমবার হোয়াইট হাউসের বাজেট অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ ভেথ বিভিন্ন অনুদান, ঋণ এবং অর্থায়ন সহায়তা কার্যক্রম

স্থগিতের নির্দেশ দেন, যাতে ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশ অনুসারে তা সামঞ্জস্যপূর্ণ হয়। এই নির্দেশের মধ্যে ছিল বেশিরভাগ বিদেশি উন্নয়ন সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করা, সমস্ত ফেডারেল বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাতিল করা এবং বাইডেন প্রশাসনের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের অধীনে অর্থায়ন করা জলবায়ু কর্মসূচিগুলো স্থগিত রাখা। স্মারকে বলা হয়েছিল, ‘ফেডারেল সংস্থাগুলোকে সাময়িকভাবে সকল ফেডারেল আর্থিক সহায়তা প্রদান, বিতরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখতে হবে, যা নির্বাহী আদেশগুলোর আওতায় আসতে পারে।’ তবে বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জোর দিয়ে বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশ, যেখানে বিদেশি সহায়তা স্থগিত, ডিইআই কর্মসূচি বাতিল এবং অন্যান্য নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ কার্যকর থাকবে। তিনি

এক বিবৃতিতে বলেন, আদালতের রায় এবং ভুয়া গণমাধ্যমের ভুল ব্যাখ্যার ফলে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে ওএমবি স্মারকটি প্রত্যাহার করেছে। তবে প্রেসিডেন্টের অর্থায়ন পর্যালোচনার নির্বাহী আদেশগুলো পুরোপুরি কার্যকর রয়েছে এবং এগুলো কঠোরভাবে বাস্তবায়ন করবে সমস্ত সংস্থা ও বিভাগ। তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপের ফলে মামলাটিও কার্যত শেষ হয়ে যাবে এবং সরকার এখন প্রেসিডেন্টের আদেশ কার্যকর করে ফেডারেল ব্যয় নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিতে পারবে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে আরও নির্বাহী পদক্ষেপ নেওয়া হবে, যাতে ফেডারেল অর্থের অপ্রয়োজনীয় অপচয় বন্ধ করা যায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু