গাজায় ফিলিস্তিনিদের ওপর কত হাজার বোমা ফেলেছে ইসরাইল? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫

গাজায় ফিলিস্তিনিদের ওপর কত হাজার বোমা ফেলেছে ইসরাইল?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ |
একটি মার্কিন প্রতিষ্ঠান সম্প্রতি স্বীকার করেছে যে, গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর চালানো আগ্রাসনের সময় ইসরাইলকে হাজার হাজার এমকে ৮৪ ট্রেঞ্চ-ব্রেকিং (বাঙ্কার-বিধ্বংসী) বোমা সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। বোস্টন আমেরিকান ইনস্টিটিউট নামের ওই প্রতিষ্ঠান এক প্রতিবেদনে ঘোষণা করেছে, গাজায় অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার জন্য বাইডেন প্রশাসন ইসরাইলকে ১৪,১০০টি এমকে-৮৪ ট্রেঞ্চ-ব্রেকিং বোমা সরবরাহ করার পাশাপাশি ৫৭,০০০টি ১৫৫ মিমি আর্টিলারি শেল, ২০,০০০ এম৪এ১ রাইফেল এবং ১৩,৯৮১টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইসরাইলকে ১,৮০০টি ২,০০০ পাউন্ড ওজনের বোমা পাঠাতে সম্মত হয়েছেন। যে চালানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাইডেন প্রশাসন। গত শনিবার তিনজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস ওয়েবসাইট জানিয়েছে,

হোয়াইট হাউস মার্কিন সামরিক বাহিনীকে ইসরাইলকে ২,০০০ পাউন্ড ওজনের ভারি বোমা সরবরাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে, যা জো বাইডেন প্রশাসন কর্তৃক আরোপ করা হয়েছিল। গত মে মাসে দুই হাজার পাউন্ড বোমার এই চালান বন্ধ করে দেন বাইডেন। তার এই সিদ্ধান্ত দীর্ঘ ১৫ মাসের গাজা যুদ্ধের সময় মার্কিন-ইসরাইলি সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় সংকটের সৃষ্টি করে। বর্তমান মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইল ও মিশর ছাড়া বিদেশে তাদের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ৯০ দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করে একটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। সম্প্রতি ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নথি থেকে এ

তথ্য জানা গেছে বলে গত ২৫ জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, নথিটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে, ‘প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না।’ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নথিতে উল্লেখিত নির্দেশনার আওতার বাইরে থাকবে ইসরাইল ও মিশরে দেওয়া সামরিক সহায়তা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মূলত ইসরাইলে অস্ত্র সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি সরকার প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩.৩ বিলিয়ন ডলার সামরিক তহবিল পেয়ে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক