কঙ্গোর বৃহত্তম শহর নিয়ন্ত্রণে নিল এম২৩ বিদ্রোহীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

কঙ্গোর বৃহত্তম শহর নিয়ন্ত্রণে নিল এম২৩ বিদ্রোহীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুয়ান্ডা-সমর্থিত দেশটির জাতিগত তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এম২৩। সোমবার বিদ্রোহীরা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেখানে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। খবর আল-জাজিরার সংঘাত থেকে প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছেন এবং বিভিন্ন কারাগারে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কয়েক হাজার কারাবন্দি পালিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কঙ্গোতে অভিযান বন্ধ করতে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর প্রতি আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে গোমার নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। সোমবার রুয়ান্ডার সেনাদের সঙ্গে সীমান্তে কঙ্গোর সৈন্য গোলাগুলির ঘটনার মাঝেই শহরটি দখলের দাবি করেছে এম২৩। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে

দেওয়া এক পোস্টে কঙ্গোর সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া গোমায় রুয়ান্ডার সেনাবাহিনীর উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সরকার হত্যাযজ্ঞ ও মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করে চলেছে। বাসিন্দাদের বাড়িঘরে অবস্থান এবং ভাঙচুর ও লুটপাট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। রুয়ান্ডা কর্তৃপক্ষ কঙ্গোতে হত্যাযজ্ঞের উদ্দেশ্যে সার্বভৌম সীমান্ত লঙ্ঘন করে গোমায় নিজ সেনা পাঠিয়েছে বলে দাবি করেছে কঙ্গোর সরকার। সোমবার এম২৩ গোষ্ঠীর যোদ্ধারা গোমা শহর দখলে নেওয়ার ঘোষণা দেয়। এম২৩ গোষ্ঠীর এমন পদক্ষেপকে কঙ্গোর সরকার রুয়ান্ডার ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছিল। জাতিসংঘ বলেছে, এই বন্দিদশা গোমার ২০ লাখ বাসিন্দার মাঝে ‘গণ-আতঙ্ক’ সৃষ্টি করেছে। কঙ্গোর সেনাবাহিনীকে আত্মসমর্পণের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল দেশটির

বিদ্রোহী গোষ্ঠী এম২৩। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কয়েক মিনিট আগে গোমা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে এম২৩। এই গোষ্ঠীটির যোদ্ধারা গোমার বাসিন্দাদের শান্ত থাকার এবং কঙ্গোর সৈন্যদের সেখানকার কেন্দ্রীয় স্টেডিয়ামে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। স্থানীয় দুই প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিদ্রোহীরা গোমার কেন্দ্রে প্রবেশ করেছে। প্রত্যক্ষদর্শীদের একজন ছোট একটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, ভারী অস্ত্রধারী ব্যক্তিরা রাস্তায় হাঁটছেন। এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ কঙ্গোর খনিজ সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের গোমা শহরের হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। কয়েক দশকের পুরোনো এক বিরোধ আঞ্চলিক যুদ্ধ উসকে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক