গণহত্যা দিবস পালনের ঘোষণা বেলুচিস্তানিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

গণহত্যা দিবস পালনের ঘোষণা বেলুচিস্তানিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ‘বেলুচ গণহত্যা দিবস’ পালন করবে প্রদেশটির মানবাধিকার সংগঠন বেলুচ একজেহতি কমিটি (বিওয়াইসি)। বুধবার স্থানীয় ‘দেস্ত’ বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থানে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সেদিন বেলুচিস্তানের উপর পাকিস্তানীদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে চাগী জেলার দালবান্দিন এলাকায় সমাবেশের আয়োজন করবে সংগঠনটি।খবর দ্যা বেলুচ পোস্টের। সংবাদ সম্মেলনে বিওয়াইসির নেতা মাহরাঙ বেলুচ বলেন, ২০১৪ সালের ২৫ জানুয়ারি বেলুচিস্তানের টুকটাক অঞ্চলে ১০০টিরও বেশি অর্ধগলিত বিকৃত লাশ পাওয়া যায়। যাদের পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা গুম করেছিলো। এই লোহমর্ষক ঘটনা সাধারণ

মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে যা এখনো বেলুচিস্তানি ও নিহতদের পরিবার বয়ে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, সুচিন্তিতভাবে বেলুচিস্তানিদের হত্যা করা এবং তাদের বেওয়ারিশ লাশ দাফনের কবরস্তানগুলোতে দাফন করা আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার শামিল। উদাহরণ হিসেবে তিনি স্থানীয় ‘দেস্ত’ কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফনের বিষয়টি উত্থাপন করেন। ২৫ জানুয়ারি নিহতদের স্মরণ ছাড়াও বেলুচস্তানিদের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ ও এসব অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যেও নানান কর্মসূচি পালন করবে সংগঠনটি। উল্লেখ্য, পাকিস্তানের বিশাল এলাকা বেলুচিস্তান। প্রায় ৪৪ ভাগ। ভু-রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। আবার মাটির নিচে আছে বিস্তর খনিজ। ইসলামাবাদ এই খনিজ জাতীয় প্রয়োজনে ব্যবহারের পক্ষে। অন্যদিকে, এখানকার মানুষ চাইছে খনিজের

উপর প্রথমে তাদের হিস্যা নিশ্চিত হোক। তাছাড়া খনিজ সম্পদ কীভাবে উত্তোলিত ও ব্যবহৃত হবে তার জন্য চাই এ অঞ্চলের রাজনৈতিক স্বায়ত্তশাসন। এ রকম অবস্থান থেকেই বেলুচদের সঙ্গে ইসলামাবাদের নীতিনির্ধারকদের বিরোধ চলছে। বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ। সেখানে তেল, কয়লা, সোনা, তামা ও গ্যাসের খনি রয়েছে। এরপরও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চল এটি। পাকিস্তান সরকারের রাজস্ব আয়ের একটি বড় উৎস বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ। অথচ এই প্রদেশের বাসিন্দাদের কঠোর অর্থনৈতিক সংকটের মধ্যে দিন যাপন করতে হয়। বেলুচিস্তান প্রদেশের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তান সরকার খুবই কৌশলে ক্রমাগত তাদের প্রয়োজনকে উপেক্ষা করে যাচ্ছে এবং তাদের সম্পদের অপব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে (সরকার দ্বারা) প্রতারিত হওয়ার অনুভূতি গড়ে উঠেছে এবং তাদের

সমর্থন বিচ্ছিন্নতাবাদীদের দিকে ঝুঁকে পড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড