দুদকের দুই উপপরিচালক বরখাস্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫

দুদকের দুই উপপরিচালক বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫ |
দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের দুই উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ ও কমলেশ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ৬ আগস্ট পলাশকে বরখাস্ত করার আদেশ জারি করা হলেও তা জানানো হয়নি। আদেশে বলা হয়, ২০২৩ সালের নভেম্বর মাসে তাকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে কোনো প্রতিবেদন দাখিল করেননি এবং সময় বৃদ্ধির জন্য আবেদনও জানাননি। এ ঘটনায় কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরে ১৬ জুলাই

কমিশনের সভায় বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এদিকে ১৭ জুলাই জারি করা আরেক আদেশে বলা হয়েছে, কমলেশ মণ্ডল ঢাকা ওয়াসার ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পিডি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যদের বিরুদ্ধে ঠিকাদার নিয়োগ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান পরিচালনার দায়িত্ব পান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। দুদকের আদেশে আরও বলা হয়, ওই অভিযোগের বিষয়ে তিনি ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ এপ্রিল পর্যন্ত অনুসন্ধান প্রতিবেদন দাখিল ও সময় বৃদ্ধির আবেদন করেননি। তাই তার বিরুদ্ধে

বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ১০ জুলাই কমিশন সভায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?