৫ মাসে ১৫ হাজার রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

৫ মাসে ১৫ হাজার রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
রাশিয়ার দক্ষিণের কুরস্ক অঞ্চলে গত পাঁচ মাসে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার (৬ জানুয়ারি) এ দাবি করেছেন। খবর রয়টার্সের। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, কুরস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ (রাশিয়া) প্রায় ১৫ হাজার সেনা হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। তবে কুরস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলেনস্কি দিয়েছেন, তা যথার্থ কি না—এমন কোনো প্রমাণ তিনি দেননি। গত বছরের আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন। তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয়। যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, বেদখল হওয়া ভূখণ্ডের বেশির ভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে। ইউক্রেন বলেছে, তারা গত রোববার অঞ্চলটিতে নতুন

আক্রমণ শুরু করেছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি। ইউক্রেন ও পশ্চিমাদের হিসাবমতে, রুশ বাহিনীর পাশাপাশি প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করছেন। তবে, কুরস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার—কোনোটাই করেনি রাশিয়া। গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা বানচাল করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার কাছের বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পূর্ব ইউক্রেনে কুরাখোভ শহর দখলসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী। তবে জেলেনস্কি ভিডিও বার্তায় কুরাখোভের বিষয়ে কোনো কিছু বলেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক