আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইজিআরসি) এরোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে। সোমবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজিআরসির মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাইনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। জেনারেল আলি মোহাম্মদ নাইনি চলমান ‘পায়ম্বার-ই আজম (দ্য গ্রেট প্রফেট) ১৯’ সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরও কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, মহড়ার সময় আইআরজিসি এরোস্পেস ফোর্স ‘মিসাইল ও ড্রোন সিটিস’ উন্মোচন করবে। একই সময়ে ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে। এছাড়া আইআরজিসির একটি

‘ইউনিক ড্রোন’ এর নতুন ভার্সনও উন্মোচন করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ নাইনি বলেন, আইআরজিসির নৌবাহিনী আগামী ১৮ থেকে ২৩ জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে। আর আগামী ১১ জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় প্রায় ৩০০টি যুদ্ধজাহাজ অংশ নেবে। তিনি আরও জানান, আগামী ২৭ জানুয়ারির মহড়ায় প্রায় দু হাজার সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে। এছাড়াও একটি বৃহত্তম নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ‘শহীদ বাহমান বাকেরী' এবং 'রইস আলী দেলোয়ারীর' নামে দুটি যুদ্ধজাহাজ আইআরজিসি নৌবাহিনীর বহরে যোগ দেবে। জেনারেল নাইনি আগামী ১০ জানুয়ারি রাজধানী তেহরানে ১ লাখ ১০ হাজার বাসিজ বাহিনীকে নিয়ে

একটি মহড়ার পরিকল্পনারও কথা জানান। আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ইরান যেকোনও মাত্রার বড়ধরনের কঠিন যুদ্ধের জন্য আনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর দুর্নীতির আখড়া ডিএনসিসি: বাজারদরের ৬ গুণ বেশি দামে পণ্য ক্রয়, নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে বারবার দরপত্র বাতিল, শর্ত বদল ডিএনসিসির ইজারা প্রক্রিয়ায় অনিয়ম: বাজেয়াপ্ত পে-অর্ডারের সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন, জানে না কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য