সিরিয়ার কূটনৈতিক পুনরুত্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

সিরিয়ার কূটনৈতিক পুনরুত্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন ও নতুন সরকার ক্ষমতায় আসার পর কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। দেশটির নতুন প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সফরে যাচ্ছেন। এরই মধ্যে তিনি প্রথম সরকারি সফরে সৌদি আরবে গেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ার এ শীর্ষ কূটনীতিক জানান, স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুসম্পর্ক গড়তে আগামী সপ্তাহে তিনি প্রতিবেশী তিন দেশে সফর করবেন। আলজাজিরা জানায়, এরই মধ্যে সিরিয়ার পুনর্গঠনের কাজ শুরু করেছে সৌদি আরব। সপ্তাহের শুরুতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে রিয়াদে যাওয়ার পর শুক্রবার সৌদির পাঠানো

মানবিক সহায়তাবিষয়ক একটি প্রতিনিধি দল দামেস্কে পৌঁছায়। তারা সিরীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মানবিক সহায়তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। কার্যত সিরিয়ার বিদ্রোহী নেতা এইচটিএসের প্রধান আহমেদ হাসাইন আল শারার নেতৃত্বাধীন প্রশাসন স্বাস্থ্য খাতকে পুনর্জীবিত করার চেষ্টা করছে। ১৩ বছরের গৃহযুদ্ধ, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় দেশগুলোও সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছে। এরই মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক দামেস্ক সফর করে শারার সঙ্গে বৈঠক করেছেন। আসাদ পালিয়ে যাওয়ার পর এটিই ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকদের প্রথম সিরিয়া সফর। ফরাসি মন্ত্রী বলেছেন, এক মাস আগে সিরিয়ায় স্থিতিশীলতা, শান্তির নতুন আশা তৈরি

হয়েছে। এটি পূরণে তারা সহায়তা করবেন। বার্তা সংস্থা মেহের জানায়, সিরিয়ার রাকায় প্রথম সামরিক ঘাঁটি তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এইচটিএসের প্রধান শারা এ অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে সিরিয়ার অন্য এলাকায় ১০টি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির