ইথিওপিয়ায় যাত্রীবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ৭১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ৭১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
ইথিওপিয়ার সিদামায় যাত্রীবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ভয়াবহ এ ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার এই দুর্ঘটনা ঘটে। সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনয়েলেহ সিমিওন সোমবার রয়টার্সকে জানিয়েছেন, ৬৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৭১ জন নিহত হয়েছেন। তিনি আরও জানান, পাঁচ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিমিয়ন জানান, সামনে সেতুতে ওঠার কথা থাকলেও তা না করে ট্রাকটি নদীতে

পড়ে যায়। তিনি উল্লেখ করেন, সড়কটিতে অনেক আঁকাবাঁকা ছিল। যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন, জানান সিমিয়ন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির