মাসে কতবার সহবাস করছেন? সমীক্ষায় উঠে এল ভয়ানক তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪
     ৬:৫১ পূর্বাহ্ণ

মাসে কতবার সহবাস করছেন? সমীক্ষায় উঠে এল ভয়ানক তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ৬:৫১ 201 ভিউ
মানসিক স্বাস্থ্য, শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখার মতোই যৌন জীবনের দিকেও নজর দেওয়া দরকার। খিদে বা ঘুম পাওয়ার মতো যৌনতাও মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। দুই মানুষের মিলনে অবশ্যই মনের বা সম্পর্কের গভীরতার একটা বিরাট হাত থাকে। শারীরিক সম্পর্ককে যেমন দৃঢ় করে আসল সম্পর্কের বন্ডিং। তেমনই সার্বিকভাবে সুস্থ জীবনের জন্য সুখকর যৌনজীবন জরুরি। কখনও ভেবে দেখেছেন মাসে কতবার মিলিত হন আপনি ও আপনার সঙ্গী। কতবার সহবাস করা উচিত? সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে সেই তথ্য। চিকিৎসকরাও এনিয়ে দিচ্ছেন, একাধিক মত। পৃথিবীতে কয়েক হাজার মানুষের যৌন জীবন নিয়ে সম্প্রতি একটি গবেষণা করা হয়। প্রতি মাসে কোন বয়সের মানুষেরা ঠিক কতবার সহবাস করেন, তা দেখা হয়। কতবার

সঙ্গমে লিপ্ত হওয়া উচিত তাও সমীক্ষা দেখে বোঝার চেষ্টা করেন গবেষকরা। এই সমীক্ষা চালায় ইন্ডিয়ানা ইউনিভার্সিটি'স কিনসে ইনস্টিটিউট। বিভিন্ন প্রজন্মের মানুষজন প্রতি মাসে ঠিক কত বার সঙ্গমে লিপ্ত হন তার একটা চিত্র পাওয়া যায়। দেখা যায়, এখনকার প্রজন্ম 'জেনারেশন জেড' বা 'জেন জি' অর্থাৎ যাঁদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে, তাঁরা আগের প্রজন্মের চেয়ে কম বার যৌন মিলনে লিপ্ত হন। এক ডেটিং অ্যাপ থেকে প্রায় সাড়ে তিন হাজার মানুষের ওপর একটি সমীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৭৫ বছরের মধ্যে। সেই সমীক্ষার তথ্য বলছে, জেন জেড মাসে গড়ে মাত্র তিন বার সহবাস করে। পরিবর্তে আগের প্রজন্মের মানুষজন মাসে পাঁচ

বার বা তারও বেশিবার সহবাস করে। সহবাসে কেন অনীহা এপ্রজন্মের? কাজের চাপ, রোজকার ব্যস্ততা, টেনশন, স্ট্রেস এর জন্য দায়ী, বলছেন গবেষক ও বিশেষজ্ঞরা। সমীক্ষার রিপোর্ট বলছে, সবচেয়ে বেশি বয়সী ও সবচেয়ে কম বয়সী মানুষজন মাসে সবচেয়ে কম সহবাস করেন। এছাড়াও আজকাল সিঙ্গল থাকার প্রবণতা অনেক বেশি, তাই সহবাসের পরিমাণ এই প্রজন্মে কম। তবে যতই কম সহবাস করুন না কেন, বিছানায় বর্তমান প্রজন্ম কিন্তু অনেক বেশি দু:সাহসী, বলছে সমীক্ষা। আর এর সূত্র ধরেই গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, মাসে কত বার সহবাস করছেন, তা গুরুত্বপূর্ণ নয়। সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। তার চেয়ে সহবাসে দুজন সন্তুষ্ট কি না, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সহবাসের কোনও বয়সেই কোনও

নির্দিষ্ট বাধাধরা সংখ্যা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ