আলবেনিতে বিজয়ের অনুষ্ঠান ‘হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ প্রিয় আমেরিকা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

আলবেনিতে বিজয়ের অনুষ্ঠান ‘হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ প্রিয় আমেরিকা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনী’ (বাফা), নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীর ‘লেথাম রিজ স্কুল’ চত্বর এবং অডিটরিয়ামে ২১ ডিসেম্বর শনিবার দিনব্যাপী বিজয় দিবস’র অনুষ্ঠানটি বিপুলসংখ্যক বাঙালির উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়। আবহাওয়ার প্রতিকুলতা উপেক্ষা করেই সকাল থেকে সংগঠনের নারী-পুরুষ এবং শিশুদের লাল-সবুজ পোষাকে আগমন, নিবন্ধন, কুশল বিনিময়, আলোকচিত্র ধারণ, বিভিন্ন স্টলে কেনাবেচা এবং সাজসজ্জার ব্যস্ততায় যেন এক টুকরো লাল-সবুজের বাংলাদেশ প্রজ্জ্বলিত হয়ে উঠেছিল। সাথে ছিলেন এলাকার উৎফুল্ল প্রবাসীরাও। সকাল গড়িয়ে দুপুর ভর করতেই চত্বরটি আলবেনীর বাঙালিদের একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। বাফা স্বেচ্ছাসেবক দলের সুশৃঙ্খলভাবে বিজয় দিবসের খাবার পরিবেশনের ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। মিষ্টান্ন থেকে কোমল পানীয়, চা, কফি কোনো কিছুরই কমতি

ছিল না। খাবার পর্ব শেষ করে পূর্বঘোষিত সময় অনুযায়ী সবাই অডিটরিয়ামে নিজ নিজ আসন গ্রহণের পর বিকেল ৩.০০ টায় শুরু হলো বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানটি চার পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে শুধুমাত্র শিশু- কিশোরদের পরিবেশনা ‘হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ প্রিয় আমেরিকা’ পর্বটিতে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরিচালনার দায়িত্বে ছিলেন রহিম বাদশাহ। পরবর্তীতে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশিত হয়, কোরিওগ্রাফার ছিলেন তানিয়া মানির। প্রথম পর্বে অংশ গ্রহণকারী শিশুরা ছিল আফিজা চৌধুরী, আলিশা হক, আরিবা তারিক, আরমীণ ভুঁইয়া, ফাইজা ফরহাদ, ফারিয়া হক, মাহাদ তারিক, মাহ্রাস কাজী, মুয়াদ আহমেদ, নাজিয়া হুদা, নিহাল মাসুদ, রাযিন রাইসা, রিহান বাদশাহ,

সাফা জামান, সিফান আহমেদ, সঞ্জিতা শিকদার, শাহান রাকিন আনোয়ার, সুমায়রা রাহা আহমেদ, তাসকিন আরেফিন, তাজমীন জামান, জাহিন হোসেন, জাহিয়া জামান, এবং জারিয়া আহমেদ। দ্বিতীয় পর্বে ছিল বিজয় দিবসের আলোচনা এবং স্পন্সর পরিচিতি পর্ব। আলোচনায় অংশগ্রহণ করেন বাফার চেয়ারম্যান ড. হুমায়ুন কবির এবং প্রেসিডেন্ট সোহেল আহমেদ। বক্তাগণ স্বাধীনতা আন্দোলনের সকল মহান নেতৃত্ব, সংগঠক, ৩০ লক্ষ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা সকল স্তরের বাঙালিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের ত্যাগের কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বাংলা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বাফা পরিবারের আগ্রহকে সাধুবাদ জানান। বিশেষত নতুন প্রজন্মের আমেরিকান-বাঙালি শিশুদের মনে মা-বাবার শেকড়ের প্রতি সম্মান এবং

শ্রদ্ধা জ্ঞাপনে বাঙালি সংস্কৃতিকে লালন করার জন্য পিতা-মাতার অব্যাহত প্রচেষ্টাকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের ভেতর আরও ছিলেন ক্লিফটন পার্কের টাউন সুপারভাইজার এবং ‘চেয়ার অব দা স্যারাটোগা কাউন্টি বোর্ড’র সুপারভাইজার ফিল ব্যারেট ও ক্লিফটন পার্ক টাউন জজ রবার্ট রাইবেক। তাঁরা উভয়েই অনুষ্ঠানের সবগুলো পর্ব উপভোগ করেন এবং অনুষ্ঠান শেষে শিল্পীদের অভিনন্দিত করেন। আয়োজনের অন্যতম পৃষ্টপোষক নিউইয়র্ক লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল প্ল্যানার এবং সাংবাদিক সুলতানা রহমান পুতুল ও অফিস পার্টনার ব্র্যানডন কার্ল । এসময় তাঁরা লাইফ ইন্স্যুরেন্স কীভাবে মানুষের নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুরো আয়োজনে আরো সহযোগিতা করেছেন মোঃ আহসানুল হক

(রিয়্যালটি ওয়ান গ্রুপ) এবং আলাদীন হালাল গ্রুপ। তৃতীয় পর্বে বাফা সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় গীতি-নৃত্যাল্লেখ্য ‘সবকটা জানালা খুলে দাও না’ । ১৭৫৭ সালের পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পর থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ অর্জন পর্যন্ত এক সুদীর্ঘ সময়ের অব্যাহত আন্দোলন, সংগ্রাম, আত্ম-উৎসর্গ আর ত্যাগের মহিমান্বিত উপাখ্যানের আলোকে গীতিনৃত্যাল্লেখ্যটির স্ক্রীপ্ট, গ্রন্থনা, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী আনোয়ারুল হক লাভলু। বাফা আলবেনীর সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তির একত্রিশ জন শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত গীতিনৃত্যাল্লেখ্যটিতে যে সব কবি এবং লেখকদের গান, কবিতা এবং লেখা সংযোজিত হয়েছে তারা হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মুকুন্দ দাস, মোহিনী চৌধুরী, আব্দুল

গাফ্ফার চৌধূরী, আব্দুল লতিফ, গৌরী প্রসন্ন মজুমদার, গিরীন চক্রবর্তী, শামসুর রাহমান, সিকান্দার আবু জাফর, সৈয়দ শামসুল হক, প্রতুল মুখোপধ্যায়, ফজল শাহাবুদ্দীন, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, নঈম গওহর, নজরুল ইসলাম বাবু, আনোয়ার হোসেন রনি, আনোয়ারুল হক লাভলু এবং কবি বেনজির শিকদার। অনুষ্ঠানের সঞ্চালক আনিকা সুবাহ আহমদ উপমা কবি বেনজির শিকদারের ‘বিজয় উৎসব’ কবিতা আবৃত্তির মধ্যদিয়ে পর্বটির সূচনা করেন এবং আবৃত্তিশিল্পী আনোয়ারুল হক লাভলুর ইতিহাস কথনের মধ্যদিয়ে দর্শকবৃন্দ গীতিনৃত্যাল্লেখ্য ‘সবকটা জানালা খুলে দাও না’ এর মুল পর্বে প্রবেশ করেন। পিন পতন নিরবতায় ইতিহাস, কথা, কবিতা, নৃত্য এবং সঙ্গীতের মূর্ছনায় সেই বৃটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বীরগাথার বর্ণনায় হলভর্তি দর্শকের অনেকেই ফিরে যান

একাত্তরের ৭ মার্চে, ফিরে যান একাত্তরে, ফিরে যান মুক্তিযুদ্ধের দিনগুলোতে। কেউবা শেকড়ের গৌরবগাথায় বারবার শিহরিত হতে থাকেন। এমনকি এসময় অনেক দর্শক অশ্রুসজল হড়ে পড়েন। ‘বিজয় উৎসব’ কবিতার শেষ লাইনটি “শোক নয় শোক নয় হোক উৎসব” সকল শিল্পীর কণ্ঠে সমবেত উচ্চারণের মধ্যদিয়ে গীতিনৃত্যাল্লেখ্য ‘সবকটা জানালা খুলে দাও না’র পরিবেশনা শেষ করা হয় । সঙ্গীতে অংশগ্রহণ করেছেন শিল্পী শর্মী রহমান খান, এলিজা সাত্তার লিসা, সুমিতা দে, সোমা পাল, নুরুন্নাহার বিউটি, প্রিংকা সাহা, মোহাম্মদ হাসানুজ্জামান, আব্দুল্লাহ খান তুষার এবং রহিম বাদশাহ। আবৃত্তিতে অংশগ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌস আরা জলি, ফারহানা পলি, জয়া সাহা, জাবেদ মনির, মিজানুর রহমান প্রধান এবং আনোয়ারুল হক লাভলু । নৃত্যে অংশগ্রহণ করেছেন জারিয়া আহমেদ ,রাযিন রাইসা, মাহাদ তারিক, নিহাল মাসুদ, রাবাব আহসান, তাজমিরা তামান্না, ফারহানা ইসলাম , সাদিয়া শামস, রাকিবা আহমেদ এবং নৃত্য শিল্পী তানিয়া মানির। নৃত্যের সাথে চরিত্র রূপায়ণ করেছেন রকিবুল আনোয়ার, আসিফ আহমেদ এবং দিলরুবা কলি। সঙ্গীত পরিচালনা করেন সঙ্গীতশিল্পী শর্মী খাঁন, তবলায় সঙ্গত করেছেন- শিল্পী খশবু আলম, কিবোর্ড মিউজিকে ছিলেন মোস্তফা জামান। কোরিওগ্রাফ, নৃত্যের পোষাক পরিকল্পনা এবং নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন নৃত্যশিল্পী এলিজা সাত্তার। অনুষ্ঠানের সঞ্চালক আনিকা সুবাহ আহমদ উপমা এবং মিজানুর রহমান প্রধান সকল শিল্পীকে পরিচয় করিয়ে দেন এবং অনুষ্ঠানের নির্দেশক আনোয়ারুল হক লাভলুকে শুভেচ্ছা প্রদানের আমন্ত্রণ জানান। নির্দেশক লাভলু বক্তব্যের শেষ অংশে উল্লেখ করেন, “বৃটিশ শাসন আমল থেকে বাঙালির মুক্তির জন্য যাঁরা সংগ্রাম করেছেন, স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। কারন স্বাধীনতা না পেলে, স্বাধীনজাতি হিসেবে পরিচিত হতে না পেলে বাংলাদেশী বাঙালি হিসেবে পৃথিবীর বুকে কখনোই আমরা এমন প্রতিষ্ঠা পেতাম না। সেই সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল আমাদের আজকের “সবকটা জানালা খুলে দাও না” গীতিনৃত্যাল্লেখ্য’র মূল মন্ত্র”। নির্দেশকের শুভেচ্ছা বক্তব্েযর পর তুমুল করতালির মাধ্যমে দর্শকবৃন্দ শিল্পী, কলাকুশলী এবং নির্দেশক আবৃত্তিশিল্পী আনোয়ারুল হক লাভলুকে অভিনন্দিত করেন। বাফার প্রতিষ্ঠাকালীন সদস্য মিজানুর রহমান প্রধানের পরিচালনায় শেষপর্বটি অর্থাৎ র‌্যাফেল ড্র আয়োজনটি অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও