ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগ দেওয়া যাবে। বিদেশি ব্যাংকের পরামর্শক ব্যাংকের সম্পদ মূল্যায়ন করে প্রকৃত মূলধনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় পরামর্শ দেবে। মূলত দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের জন্য এমন নীতিমালা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে এধরনের ফার্ম নিয়োগ দিতে হবে। রোববার এ বিষয়ে ‘দ্য স্পেশাল রেগুলেশনস অব বাংলাদেশ ব্যাংক–২০২৪’ নামে একটি নীতিমালা জারি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গত ৮ ডিসেম্বরের সভায় এই নীতিমালা অনুমোদন হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার–১৯৭২ এর ক্ষমতা বলে নীতিমালাটি জারি করা হয়েছে ব্যাংকিং খাত সংস্কার টাস্কফোর্স থেকে। মূলত দুর্বল ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদ মূল্যায়ন করে প্রকৃত মূলধনের প্রয়োজনীয়তা বের করা হবে আন্তর্জাতিক এসব পরামর্শক নিয়োগের মূল উদ্দেশ্য। বিগত সরকারের

সময়ে দুর্বল হওয়া ব্যাংকের অবস্থার উন্নয়ন করাই এই পরামর্শক নিয়োগের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সুযোগ আগেও ছিল। তবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো নীতিমালা ছিল না। এই নীতিমালার মাধ্যমে সেটি স্পষ্ট করা হলো। মূলত আইএমএফ, বিশ্বব্যাংকের চাহিদা অনুযায়ী দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের এ ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, দেশীয় বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান এরকম সম্পদ মূল্যায়ন করে থাকে। তবে এরই মধ্যে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সুনাম নষ্ট হয়েছে। যে কারণে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ দিতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল