ওমরাহ পালন করল সেই ভাইরাল শিশু রিফাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪

ওমরাহ পালন করল সেই ভাইরাল শিশু রিফাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ |
ক্লাসে শিক্ষক প্রশ্ন করছেন, আমাদের জাতীয় মাছ কী? এক ছোট্ট শিশু আত্মবিশ্বাসের সঙ্গে চিৎকার করে উত্তর দিল, জাতীয় মাছ পাঙাশ! ছোট্ট হয়েও শিশুটি যেন যৌক্তিক উত্তরই দিয়েছিল। ইলিশ খাওয়ার কিংবা সরাসরি দেখার সৌভাগ্য হয় না তো অনেকেরই। যার ফলে অবুঝ সেই শিশুটির বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। মাদ্রাসাপড়ুয়া সেই শিশুটির নাম রিফাত। সম্প্রতি রিফাত ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছে। পবিত্র ওমরাহ পালন করেছে সে। জানা গেছে, সৌদি প্রবাসী শাহজাহান মিয়া অর্থায়নে ওমরাহ পালন করেছে জাতীয় মাছ পাঙাস বলে ভাইরাল হওয়া শিশু রিফাত। তার ওমরাহ পালনের ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে শোনা গেল, শিশু রিফাতের মুখে ‘লাব্বাইক আল্লাহুম্মা

লাব্বাইক’ মধুর ধ্বনি। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস ছোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী রিফাত। জানা গেছে, রিফাতের মাদ্রাসার শিক্ষকসহ মোট ৬ জন পবিত্র ওমরাহ পালন করতে গেছেন। ওমরাহ পালনের খরচ দিয়েছেন সৌদি প্রবাসী শাহজাহান মিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন? মামদানির স্ত্রীর সঙ্গে বাদানুবাদ, মিস ইসরাইলকে নিয়ে সমালোচনার ঝড় পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে কী বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে? দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক মার্কিন প্রেসিডেন্টের বিমানবহরে ৪ জুলাই যুক্ত হতে পারে কাতারের উপহারের উড়োজাহাজ সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন ভাড়াটিয়াদের পক্ষে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা অর্জন মামদানির হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ২