গাজায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

গাজায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন এবং ১৭০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৪৪,৯৩০ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আহত হয়েছেন ১,০৬,৬২৪ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযান চালায়। এর পর থেকে দখলদার ইসরাইলি বাহিনী গাজায় অব্যাহতভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বর্বর ইসরাইলি সরকার গাজার দুই মিলিয়নের বেশি জনগণের ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ

করেছে। তারা গোটা উপত্যকায় জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। গাজার এই পরিস্থিতি এবং মানবিক সংকট নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড