ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো
যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির
সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু
ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন ফ্রাঁসোয়া বাইরু
ফ্রান্সে কয়েক দিনের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। শুক্রবার তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বাইরুকে মনোনীত করেছেন।
বাইরু মধ্যপন্থি নেতা হিসেবে পরিচিত। ৪ ডিসেম্বর পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে পদচ্যুত হন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার, যা ফ্রান্সকে একটি নতুন সংকটের দিকে ঠেলে দেয়। এক দিন পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাখোঁ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল।
মাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বাইরু। তিনি দক্ষিণ-পশ্চিমের একজন মেয়র এবং মোডেম দলের শীর্ষ নেতা। প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার আগে বাইরুর সঙ্গে প্রায় দুই ঘণ্টা একান্তে বৈঠক করেছেন ইমানুয়েল মাখোঁ। খবর বিবিসি।



