ভারত বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ December, ২০২৪

ভারত বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ December, ২০২৪ |
বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে পুরো সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভারত কম্প্রিহেনসিভ সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার রাজস্থানের যোধপুরে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অমিত শাহ বলেন, ‘মোদি সরকার পাকিস্তান ও বাংলাদেশের সংবেদনশীল সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা সিস্টেম (সিআইবিএমএস) তৈরি করেছে, যা আগামীতে বাস্তবায়ন করা হবে।’ তিনি জানান, ইতোমধ্যেই আসামের ধুবরি সিআইবিএমএসের পাইলট প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এর প্রাথমিক ফলাফল খুবই আশাব্যঞ্জক। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সীমান্তে ৫৯১ কিলোমিটার বেষ্টনী নির্মাণকাজ শেষ হয়েছে। ১ হাজার ১৫৯ কিলোমিটার সীমান্তে ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে এবং ৫৭৩টি সীমান্ত ফাঁড়িসহ

৫৭৯টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে।’ তিনি জানান, মোদি সরকার সীমান্তের বেষ্টনী শক্তিশালী করা, ভারতীয় অংশে দুর্গম ১ হাজার ৮১২ কিলোমিটার রাস্তা নির্মাণসহ আরও বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান