আসাদের পতনে খুশি তালেবান, শঙ্কা আইএস উত্থানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

আসাদের পতনে খুশি তালেবান, শঙ্কা আইএস উত্থানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের দীর্ঘ ২৪ বছরের স্বৈরশাসনের অবসানে সিরিয়াজুড়ে উল্লাসে মেতে উঠেছে দেশটির মানুষ। ‘মুক্তি’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে দামেস্ক। এ নিয়ে আফগানিস্তানেও দেখা গেছে আনন্দ-উল্লাস। আফগানবাসী আসাদ সরকারের পতনের পর উল্লাস করছেন। বিবিসি জানিয়েছে, সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আফগানিস্তানের তালেবান সরকার। নাম প্রকাশ না করার শর্তে তালেবানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সিরিয়ার বিদ্রোহী বাহিনীর প্রতি তালেবানের সহানুভূতি ও সমর্থন রয়েছে। কারণ, তারা সুন্নি অনুসারী ও জিহাদি। তাদের সঙ্গে আমাদের সংযোগটা আদর্শগত। আমরা বিশ্বাস করি, সিরিয়ার বিদ্রোহীরা আমাদের মতোই সেখানে ‘শরিয়াহ সরকার’ প্রতিষ্ঠা করবে। এদিকে সিরিয়ায় আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাতের জেরে ইসলামিক

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থানের শঙ্কা জানিয়েছেন কুর্দি বাহিনীর প্রধান মাজলুম আবদি। তাঁর দাবি, বিদ্রোহীদের হামলায় আসাদ বাহিনীর সদস্যদের সরে যাওয়ায় কিছু অঞ্চলে শূন্যতা তৈরি হয়েছে। আর সেই সুযোগই নিচ্ছে জঙ্গিগোষ্ঠীটি। এ পরিস্থিতিতে সব পক্ষকে আলোচনার মধ্য দিয়ে সমাধানের প্রস্তাব বাহিনীটির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড