দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার খুলে দিলেন বিদ্রোহীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার খুলে দিলেন বিদ্রোহীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
সিরিয়ার রাজধানী দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা। তাঁরা কারাগারের গেট খুলে দিয়ে বন্দিদের মুক্ত করে দিয়েছেন। রোববার বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে এই দাবি করা হয়। এটি এমন একটি কারাগার যাকে জাতিসংঘ একবার ‘মানব বধ্যভূমি’ হিসেবে বর্ণনা করেছিল। ওই কারাগারে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে। বর্তমানে সেখানে কয়েক হাজার লোককে আটক করা হতে পারে। খবর- বিবিসি এইচটিএস টেলিগ্রামে বিদ্রোহীরা ঘোষণা করেছে যে, বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। এটিকে সেদনায়ায় ‘অবিচারের সমাপ্তি’ বলে ঘোষণা করা হয়েছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহী যোদ্ধারা। শহরের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট

বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, সেখানকার বন্দীরা কারাগারের মাঠ থেকে বেরিয়ে আসছেন। আল-জাজিরা জানিয়েছে, দামেস্কের পশ্চিম উপকণ্ঠ এরই মধ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। দামেস্কের একজন বাসিন্দা জানিয়েছেন, বিদ্রোহী যোদ্ধারা ঢুকে পড়েছেন শহরে। গোলাগুলির শব্দ শুনেছেন তিনি। দামেস্ক শহরের মানুষ ঘরের বাইরে যাচ্ছে না। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কয়েক শ সদস্যকে তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলতে দেখা গেছে। সিরিয়ার বিদ্রোহীরা বলছে, সেনাবাহিনীর কোনো বাধা ছাড়াই তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা জারি পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৪, ফিরলেন সাইফ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর