আপনি কি এইডস এ আক্রান্ত, জেনে নিন উপসর্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪

আপনি কি এইডস এ আক্রান্ত, জেনে নিন উপসর্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ |
এইচআইভি এইডস একটি ভয়ঙ্কর মারণ ব্যাধি। পৃথিবীতে লাখ লাখ মানুষ প্রতিবছর এতে প্রাণ হারান। দীর্ঘ সময় ধরে আলাদা কোনো শারীরিক সমস্যা ছাড়াই এই মারণ রোগ শরীরে জাঁকিয়ে বসে। ধীরে ধীরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। তারপর শরীরে কোনো রোগ বাসা বাঁধলে শরীর আর তা সইতে পারে না। অসুরক্ষিত যৌনজীবন, ওরাল সেক্স, আক্রান্তের রক্ত শরীরে যাওয়া, বাবা ও মায়ের শরীর থেকে নবজাতকের শরীরে রক্ত বয়ে আসা, ইত্যাদি নানা কারণে এইডস হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই রোগের লক্ষণগুলো নারীদের ক্ষেত্রে নজর রাখতে হবে মেন্সট্রুয়াল সাইকেলের দিকে। স্বাভাবিকের তুলনায় যদি রক্তক্ষরণ কম হতে থাকে বেশ কিছুদিন ধরে, তাহলে চিকিৎসকের কাছে যেতে হবে

আপনাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ এমলিনো এক্সিমপ্লিফাই ট্রায়াল * এক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে যদি পেটের সমস্যায় ভুগতে থাকেন, তাহলে সাবধান হবেন এখনই। * দীর্ঘদিন ধরে জ্বরের সঙ্গে যদি হাত-পায়ে ও কোমরে ব্যথা থাকে, তাহলেও এইডসের লক্ষণ হতে পারে। * চোখ, নাক, মুখ, পিঠ, গলায় যদি লাল, গোলাপি, কালো রঙের র‌্যাশ বেরোতে শুরু করে, তাহলেও চিকিৎসকের পরামর্শ নিন, অবহেলা করবেন না। * দীর্ঘদিন যদি জ্বরের সঙ্গে যদি গলা ফুলতে শুরু করে, অর্থাৎ গ্ল্যান্ড ফুলে যায়, তাহলে এইডসের লক্ষণ হতে পারে। * দিনের পর দিন যদি ওজন কমতে শুরু করে, তাহলে সাবধানে থাকুন। * চার সপ্তাহের বেশি যদি জ্বর থাকে, তাহলে অবহেলা করবেন না।

এছাড়া প্রতিদিনই যদি ঘুসঘুসে জ্বর থাকে দিনের বেলায়, আর রাতে ঘাম হয়, তাহলে সাবধান। চিকিৎসকের পরামর্শ নিন। এইডসের চিকিৎসা এই রোগ পুরোপুরি সারে না। তবে এই রোগে সংক্রমিত হওয়ার থেকে বাঁচতে দৈনন্দিন জীবনে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। এই রোগের চিকিৎসা হলো আন্টিরেট্রোভাইরাল থেরাপি (আর্ট) এবং এইচআইভি ওষুধ। তাতে সংক্রমণের ঝুঁকি কমে। এই রোগের সংক্রমিত হওয়া থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন- যৌন মিলনের সময় সুরক্ষা নেওয়া, অন্যের ব্যবহার করা সুচ বা ব্লেড ব্যবহার করবেন না। এর পাশাপাশি শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর