‘সেক্স ট্যুরিজম’ বাড়ছে জাপানের রাজধানীতে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪
     ৫:২০ অপরাহ্ণ

‘সেক্স ট্যুরিজম’ বাড়ছে জাপানের রাজধানীতে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:২০ 208 ভিউ
দুর্বল মুদ্রা এবং ক্রমবর্ধমান দারিদ্রের সঙ্গে লড়াই করছে জাপানের রাজধানী টোকিয়ো। পরিস্থিতি স্বাভাবিক করতে সুদের হার বাড়িয়েছে জাপানি ব্যাঙ্ক। টোকিয়োর বাজারে বিনিয়োগ করানোর জন্যও উঠেপড়ে লেগেছে সে দেশের সরকার। তবে টোকিয়োর এই দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতে পর্যটনকেন্দ্র হিসাবে নাম করছে সেই শহর। তা-ও যে সে পর্যটনকেন্দ্র নয়, ‘যৌন পর্যটন’ বা ‘সেক্স ট্যুরিজম’-এর কেন্দ্র হিসাবে। এমনই তথ্য উঠে এসেছে সংবাদমাধ্যম ‘দ্য স্টার’-এর প্রতিবেদনে। ‘লিয়াজোঁ কাউন্সিল প্রোটেক্টিং ইয়ুথ’-এর সেক্রেটারি জেনারেল ইয়োশিহিদ তানাকা সংবাদমাধ্যম ‘এশিয়া’কে সপ্তাহ দুয়েক আগে বলেছেন, ‘‘জাপান একটি দরিদ্র দেশে পরিণত হয়েছে।’’ ওই সংস্থার তরফে জানানো হয়েছে, করোনা অতিমারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকেই বিদেশি পুরুষদের আনাগোনা বেড়েছে টোকিয়ো শহরে। এই তালিকায় বিশেষ

ভাবে রয়েছেন চিনা পুরুষেরা। যৌনকর্মী এবং যৌনশিল্পের জন্যই পুরুষদের মন টোকিয়ো শহরে মজেছে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে। তানাকা বলেন, টোকিয়োয় যৌনকর্মীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিশের দশকের শুরুর দিক থেকে। সেই সময় থেকেই টোকিয়োর অনেক তরুণী এবং মহিলা জীবনযাপনের তাগিদে যৌনকর্মীদের তালিকায় নাম লিখিয়েছেন। শহরে যৌনকর্মীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে হিংসার ঘটনা বেড়েছে বলেও জানিয়েছেন তানাকা। ওকুবো পার্ক টোকিয়োর অন্যতম দর্শনীয় স্থান। প্রচুর ভিড় হয় ওই পার্ক এবং সংলগ্ন এলাকায়। যৌন হিংসার শিকার হওয়া ব্যক্তিদের সহায়তা প্রদানকারী একটি অসরকারি প্রতিষ্ঠান ‘প্যাপস’-এর সদস্য কাজুনা কানাজিরির মতে, ওই পার্কের পাশে যৌনকর্মীদের ঘোরাফেরা বেশি। তিনি এ-ও জানিয়েছেন, ওকুবো পার্কের মতো অন্য পার্কগুলিতে যৌনকর্ম চলে। জাপানের প্রধান বিরোধী

দল ‘কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি অফ জাপান’-এর সদস্য তথা আইনসভার সদস্য কাজুনোরি ইয়ামানোই-সহ আরও অনেকেই যৌনকর্ম সংক্রান্ত নির্দিষ্ট নিয়মাবলি তৈরির পক্ষে কথা বলেছেন। কাজুনোরির কথায়, “বাস্তব বিষয় হল, জাপান এমন একটি দেশে পরিণত হয়েছে, যেখানে বিদেশি পুরুষরা সহজেই অল্পবয়সি মহিলাদের থেকে যৌনসেবা পেতে পারে।’’ ইয়ামানোই বলেছেন যে, এটি কেবল একটি ঘরোয়া সমস্যা নয়। বরং এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে জাপানি নারীদের সম্বন্ধে ধারণাকে ক্ষতিগ্রস্ত করে। উল্লেখ্য, ‘মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট’ (এমপিডি)-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ওকুবো পার্কের আশপাশের রাস্তায় পতিতাবৃত্তির অভিযোগে ১৪০ জন যৌনকর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। এমপিডি জানিয়েছে, গ্রেফতার হওয়া যৌনকর্মীদের ৪৩ শতাংশের দাবি, তাঁরা দায়ে পড়ে, নয়তো ‘হোস্ট ক্লাব (জাপানের হোস্ট ক্লাব হল এমন

একটি জায়গা যেখানে পুরুষদের সঙ্গ পেতে মহিলারা টাকা খরচ করেন)’-এর টাকা মেটানোর জন্য যৌনপেশা বেছে নিয়েছেন। ধৃত মহিলাদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ২০ এবং তিন জনের বয়স ১৯ বা তার কম ছিল বলেও এমপিডির তরফে জানানো হয়েছে। জাপান হোস্ট ক্লাব অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইউইচি হোজোর মতে, শুধুমাত্র শহরের কাবুকিচো এলাকায় এই ধরনের প্রায় ২৪০ থেকে ২৬০টি হোস্ট ক্লাব রয়েছে। সেই হোস্ট ক্লাবগুলিতে প্রতি বার যাওয়ার খরচ প্রায় ২০ হাজার ইয়েন। আর সেই টাকা মেটাতেই অনেকে যৌনপেশার দিকে ঝুঁকছেন। জাপানের যৌনকর্মীদের উপর নির্যাতন করার অভিযোগও বিস্তর। শুধু যৌনরোগ ছড়ানো নয়, তাঁদের উপর শারীরিক হিংসা এবং তাঁদের থেকে টাকা কেড়ে নেওয়ারও প্রচুর অভিযোগ উঠেছে। জাপানে

অর্থের বিনিময়ে যৌনতা কেনাবেচা অবৈধ। তবে নিষেধাজ্ঞা শুধুমাত্র সঙ্গমের জন্য সীমাবদ্ধ। অবাধে যৌনতা কেনাবেচায় লাগাম লাগাতে জাপানে ‘অ্যান্টি-প্রস্টিটিউশন ল’ রয়েছে। ওই আইনে কাউকে গ্রেফতার করলে ছ’মাসের জন্য জেল হয়। একই সঙ্গে ১০ হাজার ইয়েন জরিমানাও হতে পারে। তবে এই শাস্তি শুধু হতে পারে যৌনকর্মীদের, যিনি যৌন পরিষেবা নিতে এসেছিলেন তাঁর উপর এই আইন বলবৎ হয় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি হত্যা কখনো মীমাংসিত হয় না: যাদের কথা রাষ্ট্র ভুলে যেতে বলছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা