পাকিস্তান রাশিয়ার অপরিশোধিত তেল নেবে ছাড়মূল্যে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪
     ১০:২১ পূর্বাহ্ণ

পাকিস্তান রাশিয়ার অপরিশোধিত তেল নেবে ছাড়মূল্যে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ | ১০:২১ 137 ভিউ
শিগগির ছাড়মূল্যে রাশিয়ার অপরিশোধিত তেল নেবে পাকিস্তান। মস্কোতে অনুষ্ঠিত আন্তঃসরকারি কমিশনের (আইজিসি) বৈঠকে এ বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। সে হিসেবে আগামী জানুয়ারি থেকে অপরিশোধিত তেলের বাণিজ্য পুনরায় শুরু হবে। দ্য নিউজ জানিয়েছে, পাকিস্তান প্রতি মাসে জিটিজি ব্যবস্থার অধীনে একটি করে কার্গো আমদানি করবে। বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী সরদার আওয়াইস লেঘারি। বৈঠকে অংশ নেয়া এক সিনিয়র সরকারি কর্মকর্তা দ্য নিউজকে বলেছেন, ‘দুই দেশের মধ্যে নতুন সমঝোতার আওতায় পাকিস্তান রিফাইনারি লিমিটেড (পিআরএল) আগামী বছর রাশিয়া থেকে ১২টি কার্গো আমদানি করবে। পেমেন্ট মেকানিজমের জন্য আইজিসি মিটিং চলাকালীন সময় স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সিদ্ধান্ত নেন যে প্রক্রিয়াটি

মসৃণ লেনদেনের জন্য উভয় দেশের কাছে গ্রহণযোগ্য করা হবে। উভয় পক্ষই ব্যাংকিং চ্যানেলে অর্থপ্রদান ব্যবস্থার সমস্যা সমাধানে আগ্রহী। পাকিস্তান থেকে মধ্য এশিয়ার দেশগুলো এবং রাশিয়ার সাথে রেল যোগাযোগ, তিন বিলিয়ন ডলারের পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন (পিএসজিপি) বিলম্বিত প্রকল্প এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ত্বরান্বিত করার পথসহ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করে আজ (ডিসেম্বর ৪) এই বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। পাকিস্তান রিফাইনারি লিমিটেড (পিআরএল) কর্মকর্তা বলেছেন, ছাড়ের হারে রাশিয়ান ক্রুড আমদানি করবে। শোধনাগার যে মুনাফা অর্জন করবে তা ব্রাউনফিল্ড নীতির অধীনে সরকারের কাছ থেকে প্রণোদনা ছাড়াও তার আপগ্রেড প্রকল্পে ব্যবহার করা হবে। মঙ্গলবার এখানে জারি

করা একটি প্রেস রিলিজ অনুসারে, জ্বালানি মন্ত্রী আওয়াইস লেঘারি এবং রাশিয়ার পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েট দ্বিপক্ষীয় সংযোগ সম্প্রসারণের সম্ভাবনাগুলো মূল্যায়ন করেছেন, যা কেবল দু’টি দেশই নয়, সমগ্র অঞ্চলের জন্য উপকৃত হবে। পাকিস্তান-রাশিয়া আইজিসির ৯তম অধিবেশনের সহ-সভাপতির জন্য কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী মস্কো সফর করছেন। সূত্র : দি নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি হত্যা কখনো মীমাংসিত হয় না: যাদের কথা রাষ্ট্র ভুলে যেতে বলছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা