নিলামে কেনা ৭২ কোটি টাকার সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪
     ৭:৫২ পূর্বাহ্ণ

নিলামে কেনা ৭২ কোটি টাকার সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ | ৭:৫২ 104 ভিউ
নিলামে কেনা ৭২ কোটি টাকার কলা খেয়ে ফেলেছেন ক্রেতা জাস্টিন সান। গত সপ্তাহে সদবি এর সমকালীন শিল্প নিলামে তিনি এটি কিনেছিলেন। অবাক করা তথ্য হলো নিউইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৩৫ সেন্ট (৪২ টাকায়) কলাটি কেনা হয়। এরপর দেওয়ালে স্কচটেপের মাধ্যমে সেঁটে দিয়ে এটিকে দেওয়া হয় ‘শিল্পকর্মের’ খেতাব। খবর- দ্য গার্ডি‌য়ানের। অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সান হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি কলাটি খাওয়ার পর বলেন, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। গত সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত মাত্র পাঁচ মিনিটের নিলাম শেষে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন।

পরে তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি নিজে কলাটি খেয়ে এই অনন্য শিল্প অভিজ্ঞতার অংশ হতে চাই।’ কলার এই শিল্পকর্মটি ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম ‘কমেডিয়ান’। এটির স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়। এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। তবে তারা এর জন্য এক টাকাও দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা