ভারতে প্রায় ১,০০০ ভুয়া বোমা হামলার হুমকি, বিমান চলাচলে বিপর্যয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪
     ৫:০৮ অপরাহ্ণ

ভারতে প্রায় ১,০০০ ভুয়া বোমা হামলার হুমকি, বিমান চলাচলে বিপর্যয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ | ৫:০৮ 206 ভিউ
ভারতের বিমান পরিবহন শিল্পে ২০২৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত ৯৯৯টি ভুয়া বোমা হামলার হুমকি আসার ঘটনা ঘটেছে,যা গত বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। দেশটির উপ-সিভিল এভিয়েশন মন্ত্রী মুরলিধর মহল এই তথ্য ভারতীয় সংসদে জানান। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতীয় বিমানবন্দরগুলোর কাছে ১২০টি বোমা হামলার হুমকি আসলেও এই বছর অক্টোবর মাসের শেষ দুটি সপ্তাহে ৫০০টির বেশি হুমকি আসার ঘটনা ঘটেছে, যা বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে। এই ভুয়া হুমকিগুলো কোনো বাস্তব হুমকির সৃষ্টি করেনি, তবে তা বিমান পরিষেবায় মারাত্মক বিপর্যয় ঘটিয়েছে। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রী মুরলিধর মহল বলেছেন, "এই হুমকিগুলো সবই ভুয়া ছিল এবং ভারতের কোনো বিমানবন্দর বা

বিমানে কোনো বাস্তব হুমকি পাওয়া যায়নি।" তবে, এসব হুমকির কারণে ব্যাপক ঝামেলা তৈরি হয়েছে এবং ২৫৬টি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি অক্টোবর মাসে, সিঙ্গাপুরের বিমান বাহিনী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটকে অনুসরণ করতে দুটি যুদ্ধবিমান পাঠিয়েছিল।একই মাসে, আরেকটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট নিউ দিল্লি থেকে শিকাগো যাওয়ার সময় কানাডার একটি প্রত্যন্ত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় বলেছে, তারা বিমান চলাচল সুরক্ষিত রাখতে "প্রতিটি সম্ভব চেষ্টা" করছে। ভারতের বিমানবন্দরগুলোতে একটি বোমা (বোম্ব) হামলার হুমকির (থ্রেট অ্যাসেসমেন্ট) কমিটি রয়েছে যা হুমকির গুরুত্ব মূল্যায়ন করে এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। গত

বছর ১৫০ মিলিয়ন যাত্রী ভারতের অভ্যন্তরীণ পথে যাতায়াত করেছিলেন, এবং প্রতিদিন ৩,০০০ এর বেশি ফ্লাইট ভারতের বিমানবন্দরগুলো থেকে ছেড়ে যায় বা পৌঁছায়।ভারতে ভুয়া বোমা হামলার হুমকির ঘটনা বাড়ছে, যা নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে। তথ্যসূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন