অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
অব্যাহত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অনেকে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।গাজার মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়,বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতেও উপত্যকাটিতে মুহুর্মুহু বিমান হামলা চালায় দখলদাররা।এতে একদিনে প্রাণ হারান অনেকে। আলজাজিরা বলেছে, ইসরায়েলি বাহিনী মধ্য গাজায় বোমাবর্ষণ জোরদার করেছে।এছাড়া উপত্যকার উত্তর ও দক্ষিণের গভীরে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কগুলো অগ্রসর হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরাইল প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলে দেশটির সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার লেবাননে ইসরাইলিদের যুদ্ধবিরতির চুক্তির পর এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামাস যতদিন ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে না ততদিন

পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী লেবাননে বেশ কয়েকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী।তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে পাল্টা দাবি ইসরায়েলের।বৃহস্পতিবার সকালে সীমান্ত বরাবর ছয়টি এলাকায় ইসরাইলি সেনারা হামলা চালায়।লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৩৩০ জনে ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে এইচএসসি পাস ‘প্রফেসর’ থেকে জামায়াত আমিরের উপদেষ্টা মাহমুদুলের দুই যুগের প্রতারণার ইতিহাস বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু কেমন আছে বাংলাদেশ ২.০? ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১২২৩ মাত্র এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি কুরবানি ঈদ ঘিরে চাঙ্গা রেমিট্যান্স, বিশ দিনে এলো ২.৬২ বিলিয়ন ডলার পাকিস্তানে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে অভিনেত্রীকে হয়রানির অভিযোগ ঈদ উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, কী সিদ্ধান্ত হলো রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফিকরা বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভবন ঘেরাও জনতার ঈদে এটিএম বুথে টাকা তোলায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছোটবেলায় আমিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: উর্বী মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ক্রেতার অপেক্ষায় তেজগাঁওয়ের পশুর হাট, প্রস্তুতি সম্পন্ন দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা