প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসে নেহেরু-গান্ধী পরিবারের ঐতিহ্য প্রায় ১০০ বছরের। সেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে অবশেষে পার্লামেন্টে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট লোকসভার এমপি হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। কেরালার ওয়ানাড় আসনের উপনির্বাচনে জয়ের সুবাদে জীবনে প্রথমবারের মতো আইনপ্রণেতা হলেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর প্রমাতামহ জওহরলাল নেহেরু ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতা, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার মাতামহী বা নানী ইন্দিরা গান্ধী ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতা থাকা প্রধানমন্ত্রী, বাবা রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, সাংবিধানিক জটিলতার কারণে তার মা সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেন নি, তবে দীর্ঘদিন কংগ্রেসের

সভানেত্রী ছিলেন। বর্তমানে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য তিনি। প্রিয়াঙ্কার ভাই ভাই রাহুল গান্ধী বর্তমানে ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা। অর্থাৎ, গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা- সবাই এখন পার্লামেন্টের এমপি। কংগ্রেস, নেহেরু-গান্ধী পরিবার এবং ভারতের ইতিহাসে প্রথমবার এমন ঘটল। যে আসনে জয়ের সুবাদে এমপি হলেন প্রিয়াঙ্কা কয়েক মাস আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে সেখানে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বেরিলি আসনে জয় পান তিনি। রায়বেরিলিতে জয়ের পর ওয়ানাড় আসনটি প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছিলেন রাহুল। ওয়ানাড় আসনটি অবশ্য এমনিতেই কংগ্রেসের অন্যতম ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত। উপনির্বাচনে প্রিয়াঙ্কার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির স্থানীয় নেতা ও প্রার্থী নব্য হরিদাস এবং

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) প্রার্থী সত্যায়ন মোকেরি। নিকটতম প্রতিদ্বন্দ্বী নব্য হরিদাসকে ৪ লাখ ১০ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন প্রিয়াঙ্কা। ২০০৪ সালের লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া-রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড়, দুই আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল। আর বড় ভাইয়ের ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা এবং বিশাল জয় পান। সূত্র : হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র‍্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী