ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে?
হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা
ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ
ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের
জন্মদিন উদযাপনের সময় নিজের গুলিতে শিক্ষার্থী নিহত
জন্মদিন উদযাপনের সময় যুক্তরাষ্ট্রে অসাবধানতায় নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। পুলিশের বরাত দিয়ে শুক্রবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রতিবেদন বলা হয়েছে, ঘটনাটি ১৩ নভেম্বরের। ভুক্তভোগীর নাম আরিয়ান রেড্ডি।
জন্মদিন উদযাপনের সময় রেড্ডি তার নতুন কেনা বন্দুকটি পরিষ্কার করার চেষ্টা করেন। ওই সময় অসাবধানতায় একটি গুলি তার বুকে লাগে।
গুলির শব্দ শুনে রেড্ডির বন্ধুরা ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেড্ডিকে মৃত ঘোষণা করেন।
আরিয়ান রেড্ডি আটলান্টার কানসাস স্টেট ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্র ছিলেন। ভারতের তেলেঙ্গানার ভুবনগিরি জেলার পেদাদারাও পল্লী গ্রামের বাসিন্দা রেড্ডি। তার পরিবার এখন উপল জেলায় বসবাস করছেন।



