নিউইয়র্কে বাংলাদেশির কাছ থেকে কেনা কলায় শিল্পকর্ম, বিক্রি হলো ৭৪ কোটি টাকায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশির কাছ থেকে কেনা কলায় শিল্পকর্ম, বিক্রি হলো ৭৪ কোটি টাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
রুপালি রঙের টেপ দিয়ে সাদা রঙের দেয়ালে সাঁটা হলুদ রঙের একটি কলা। গতকাল বুধবার নিউইয়র্কে একটি নিলামে ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানের সেই কলার শিল্পকর্মটি ৭৪ কোটির (৬২ লাখ ডলার) বেশি টাকায় বিক্রি হয়েছে। আর এই শিল্পকর্মের কলা কেনা হয়েছে নিউইয়র্কের এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে। নিলাম হাউস সদবির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিলাম করার আগে সদবি থেকে এটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সে সময় সদবি কর্তৃপক্ষ বলেছিল, কাতেলানের এই শিল্পকর্মটি ১২ কোটির (১০ লাখ ডলার) বেশি টাকায় বিক্রি হবে বলে তারা আশা করছে। নিলামে সদবির সেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে শিল্পকর্মটি বিক্রি হয়। একজন ক্রিপ্টোকারেন্সি

উদ্যোক্তা সেটি কিনেছেন। ‘কমেডিয়ান’ শিরোনামে কাতেলানের শিল্পকর্মটিতে যে পাকা কলাটি দেখা যায়, সেটি সত্যিকারের কলা। ২০১৯ সালে মিয়ামি বিচ ফেয়ারে আর্ট ব্যাসেলে একটি প্রদর্শনীতে প্রথম ‘কমেডিয়ান’–এর প্রদর্শনী হয়। সেবার প্রদর্শনী চলাকালে অন্য একজন শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছিলেন। তাঁর ওই কাণ্ড নিয়ে হাসির রোল উঠেছিল। পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়। তখন থেকেই এই কলা শিল্পকর্ম নিয়ে হইচই চলছে। এত বেশি দর্শনার্থী ভিড় করে সেটির সামনে সেলফি তুলতে হুড়াহুড়ি করেছিলেন যে সেলফি-শিকারিদের চাপে মিয়ামির প্রদর্শনের স্থান থেকে সেটি সরিয়ে নিতে হয়েছিল। সেবার এই শিল্পকর্মটির তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার থেকে ১ লাখ ৫০ হাজার মার্কিন

ডলারে বিক্রি হয়। তখন এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। তখন নিউইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছিল, বাজার হলো ‘কলা’–এর। শিল্পকর্মের বিশ্ব ‘পাগল হয়ে গেছে’। নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, গত বুধবার নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে এই কলা কেনা হয়েছে। নিউইয়র্কের নিলাম হাউস থেকে এবার সেটি কিনেছেন চীনে জন্ম নেওয়া ক্রিপ্টো প্রতিষ্ঠাতা জাস্টিন সান। তিনি এর আগেও শিল্পকর্ম সংগ্রাহক এবং বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ‘খেলোয়াড়’ হিসেবে গণমাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছিলেন। সানের বরাত দিয়ে সদবি এক বিবৃতিতে বলেছে, ‘এটি শুধু একটি শিল্পকর্ম নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনার প্রতিনিধিত্ব করছে। এটি ক্রিপ্টোকারেন্সি সমাজ, মিম এবং শিল্পকর্ম বিশ্বের

মধ্যে সেতুবন্ধ। ভবিষ্যতে এটি আরও আলোচনা এবং চিন্তায় উৎসাহ জোগাবে বলে আমার বিশ্বাস। এটি ইতিহাসের অংশ হবে।’ নিলামে সাতজন সম্ভাব্য ক্রেতা শিল্পকর্মটি কেনার লড়াইয়ে ছিলেন। এটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১০ থেকে ১৫ লাখ মার্কিন ডলার। যেহেতু টেপ দিয়ে দেয়ালে সাঁটা কলাটি তাজা, সেটি একসময় পচে নষ্ট হয়ে যাবে। তাই সানকে একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, শিল্পকর্মটি ইতালির শিল্পী কাতেলানের সৃষ্টি। কলা পচে গেলে কীভাবে সেটি পাল্টাতে হবে সে নির্দেশনাও দেওয়া হয়েছে। সান ক্রিপ্টোমুদ্রা ট্রনের (Tron) প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন, তিনিও তাঁর কেনা শিল্পকর্মে থাকা কলাটি খেয়ে ফেলতে চান। কাতেলান শুধু তাঁর কলা শিল্পকর্মের জন্যই পরিচিত নন। বরং ১৮ ক্যারেট সোনা দিয়ে

তাঁর তৈরি একটি টয়লেটও বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে। তাঁর ওই টয়লেটটির নাম ‘আমেরিকা’। স্বাভাবিক অন্যান্য টয়লেটের মতো করেই সেটি ব্যবহার করা যায়। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময় তিনি সোনার তৈরি টয়লেটটি ট্রাম্পকে ধার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন