এবার রাশিয়ায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ November, ২০২৪

এবার রাশিয়ায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ November, ২০২৪ |
ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর, এই হামলা চালালো ইউক্রেন। ইউক্রেনের হয়ে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা তথা ন্যাটো জোটের দ্বিতীয় কোনো দেশের হামলা এটি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। রুশ সামরিক ব্লগারদের বুধবার টেলিগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সীমান্তে অবস্থিত কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপক শব্দ হয়েছে। এতে কমপক্ষে ১৪টি বিশাল বিস্ফোরণ শোনা যায়, যার বেশিরভাগই ক্ষেপণাস্ত্রের মতো তীক্ষ্ণ হুইসেলের মতো। একইসঙ্গে রুশপন্থি টেলিগ্রাম চ্যানেল টু মেজর্সের দাবি, ইউক্রেন রাশিয়ান সেনাদের বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা

ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে, যেখানে ‘স্টর্ম শ্যাডো’ লেখা স্পষ্ট দেখা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দফতর থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কবে এই ক্ষেপণাস্ত্র কিয়েভকে সরবরাহ করা হয়েছে বা ব্রিটিশ সরকারের এই হামলার পেছনে অনুমতি আছে কি না, তা জানা যায়নি। মনে করা হচ্ছে বিদায়ী বাইডেন প্রশাসনের ক্ষমতা হস্তান্তরের আগে আরাে জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। কারণ ট্রাম্প প্রশাসন বরাবরই ইউক্রেন যুদ্ধের লাগাম টেনে ধরার পক্ষে। প্রয়োজন হলে রাশিয়ার স্বার্থ অক্ষুণ্ণ রেখেই দ্রুত যুদ্ধ শেষ করতে চায় রিপাবলিকান শিবির। এর আগে মঙ্গলবার, ইউক্রেন যুদ্ধের ১ হাজার তম দিনে বাইডেনের বিদায়ী প্রশাসনের কাছ থেকে সদ্য মঞ্জুর করা সুবিধা নিয়ে

রাশিয়ার ভূখণ্ডে ট্যাংকবিরোধী মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় জেলেনস্কি সরকার। মস্কো বলেছে, সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ওয়াশিংটন এখনও ইউক্রেনকে সরবরাহ করেছে, এটি একটি স্পষ্ট সংকেত যা পশ্চিমারা সংঘাত বাড়াতে চেয়েছিল। মঙ্গলবার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচলিত হামলার বিস্তৃত পরিসরের প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত কমিয়ে দিয়েছেন। রাশিয়া বারবার বলে আসছে, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দেয় তবে মস্কো সেই ন্যাটো সদস্যদের ইউক্রেনের যুদ্ধে সরাসরি জড়িত বলে বিবেচনা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান