যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪
     ৫:৫০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ | ৫:৫০ 102 ভিউ
লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট লেবাননের এক শীর্ষ কর্মকর্তা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার এ পর্যায়ে ইসরায়েলের বিমান হামলায় গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিন বৈরুতে হামলা চালাল ইসরায়েল। হামলার পর মধ্য-বৈরুতের জেলার নিকটবর্তী জুক্বাক আল-ব্লাত এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলার পর থেকে দুজন নিখোঁজ রয়েছেন। ...যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যে এক সপ্তাহ ধরে লেবাননের রাজধানী ও এর আশপাশের এলাকায় হামলা জোরদার

করেছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। গতকাল সন্ধ্যায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গা ও তেল আবিবে হামলার বিষয়ে সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। পরবর্তী সময়ে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের ‘স্পর্শকাতর সামরিক স্থাপনা’ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের শহরতলিতে একটি ঠেকিয়ে দেওয়া ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ প্রধান সড়কে পড়েছে। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ৫৪ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক বিশেষ দূত আমোস জে হোচস্টেইন যুদ্ধবিরতি চুক্তি

নিয়ে আলোচনা করার জন্য শিগগির বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে, তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার