হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
এবার দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার ওড়িশা রাজ্যের পূর্ব উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও) অভিনন্দন জানিয়েছেন। ডিআরডিও নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের পে-লোড বহনে সক্ষম। যার পাল্লা আনুমানিক দেড় হাজার কিলোমিটার। ভারতের সশস্ত্র বাহিনীর জন্য তৈরি করা হয়েছে এটি। মিসাইল উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তাসহ ডিআরডিও’র বিজ্ঞানীরা। এর ফলে, বিশ্বের যে কয়টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি ও সফলভাবে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করেছে, তাদের

অন্তর্ভুক্ত হলো ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?