পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর বেপরোয়া কাণ্ড, হতাহত ২৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর বেপরোয়া কাণ্ড, হতাহত ২৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
আবারও উন্মত্ত আততায়ী হামলার শিকার হতে হলো চীনের আমজনতাকে। এবারের ঘটনাস্থল চীনের উক্সি শহর। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সেখানে ২১ বছর বয়সি এক শিক্ষার্থী হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে আশপাশের লোকজনকে কোপাতে শুরু করেন! সেই ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ১৭ জন। স্থানীয় ইয়িক্সিং নগর পুলিশের তরফে এএফপি জানিয়েছে, চীনের জিয়াংসু প্রদেশের উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে শনিবার সন্ধ্যার সময় এ হামলার ঘটনাটি ঘটে। ঘটনায় হতাহতের সংখ্যাও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন। তারা জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ২১ বছরের এক ছাত্র। তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। এ বছর তার স্নাতক হওয়ার কথা থাকলেও তিনি

সেই পরীক্ষায় পাস করতে পারেননি। পুলিশের দাবি, ওই যুবক স্বীকার করেছেন যে- তিনি তার ক্ষোভ প্রকাশ করতেই এই কাণ্ড ঘটান এবং এই হামলা চালাবেন বলেই স্কুলে ফিরে আসেন তিনি! পুলিশের তরফে আরও জানানো হয়েছে, এ ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে এবং হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সংশ্লিষ্ট জরুরি বিভাগের সঙ্গে যুক্ত সংস্থাগুলোকে মোতায়েন করা হয়েছে। গত কয়েক মাসে চীনে বারবার এমন ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে ৬২ বছর বয়সি এক বৃদ্ধ জনতার ভিড় লক্ষ করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেন! সেই ভয়াবহ ঘটনায় ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হন। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তির পারিবারিক নাম ফ্যান। এএফপি-র এক প্রতিবেদনে দাবি

করা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ঘাতক চালক হতাশাগ্রস্ত হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন! সূত্রের দাবি, বিবাহবিচ্ছেদের পর সম্পত্তির বণ্টন নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি! সেই কারণেই নাকি ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে মানুষ হত্যার সিদ্ধান্ত নেন! চেন নামে সেই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, যে স্টেডিয়ামের বাইরে এই ঘটনা ঘটে, তার বাইরে একটি রাস্তা রয়েছে। সেখানে প্রতিদিনই বহু মানুষ হাঁটতে আসেন। চেন নিজেও তাই করেন। গত সোমবার তিনি যখন তার হাঁটার তৃতীয় ল্যাপ শেষ করতে চলেছেন, সেই সময় হঠাৎই একটি গাড়ি তাদের দিকে ছুটে আসে! সেই গাড়ি পর পর বহু মানুষকে পিষে, ধাক্কা মেরে বেরিয়ে যায়। কিন্তু কোনোক্রমে একপাশে ঝাঁপিয়ে পড়তে সক্ষম হন চেন। এতে

তিনি প্রাণে বেঁচে যান! সোমবারের সেই ভয়াবহ ঘটনার পর মঙ্গলবার স্থানীয় পুলিশের তরফে জানানো হয়, ঘটনাস্থলেই অভিযুক্ত ফ্যানের গাড়িটি আটকানো হয়। কিন্তু পুলিশের বাধা পেতেই ওই ব্যক্তি গাড়িতে বসে নিজেই নিজেকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করেন! তিনি নিজেই নিজের ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশ ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। এরপর ফ্যানকে পাকড়াও করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আঘাত ও রক্তক্ষরণের জেরে তিনি কোমায় চলে যান। যার ফলে পুলিশ তাকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা