ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক মাস্কের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪
     ৫:০৪ পূর্বাহ্ণ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক মাস্কের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ | ৫:০৪ 89 ভিউ
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনীয়তা বজায় রেখে দেখা করেছেন ইলন মাস্ক। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস লিখেছে, গত সোমবার ওয়াশিংটনে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দেখা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনির। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে ইরানের দুই সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক নির্বাচনের আগে প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান। ট্রাম্পের প্রচারেও গেছেন তিনি। বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন। ফলে ট্রাম্প জেতার পর সার্বিকভাবে মাস্কের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হয়েছিল। তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যস্থতায় নামলেন তিনি, তা অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সোমবার

একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাস্কের বৈঠক হয়। সরকারিভাবে ইরান কিংবা ট্রাম্পের পারিষদরা এই বৈঠকের কথা জানাননি। তারা এই বৈঠকের কথা স্বীকারও করেননি। বস্তুত, মাস্কও প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে বিদায়ী বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার পেরুর রাজধানী লিমায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে বিশ্বের অন্যান্য দেশের নেতারাও পৌঁছেছেন লিমায়। আজ শনিবার বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। পলিটিকোর খবরে বলা হয়েছে, ট্রাম্পের কাছে বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে সম্ভবত এটিই তাদের শেষ বৈঠক। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প বেইজিংকে

একটি কঠোর বার্তা দিয়েছেন। এপেক সম্মেলনের আগে গত বুধবার সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সময় তিনি বলেন, বৈঠকে প্রতিযোগিতাকে দায়িত্বশীলভাবে সামাল দেওয়ার বিষয়ে বাইডেন-শি কথা বলবেন। অন্যদিকে, রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেন তিনি। ঘোষণায়, কেনেডির নিয়োগের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্প বলেন, কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী হিসেবে ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনেক দিন ধরে আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছে, যারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য

এবং বিভ্রান্তিতে জড়িত ছিল। এ ছাড়া বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যের জন্য কাজ করব, রাশিয়া ও ইউক্রেনের ব্যাপারেও আমরা খুব সিরিয়াস। এটি বন্ধ হতে হবে। তাঁর প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার