নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী সেলিম-আলী প্যানেলের বিজয় উৎসব : মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী সেলিম-আলী প্যানেলের বিজয় উৎসব : মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের বিজয় উৎসবে মানুষের ঢল নেমেছিলো। সিটির উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারের বিশাল হল রুমে আয়োজিত এই উৎসব অনুষ্ঠানের প্রতিটি আসন পূর্ণ হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে উৎসবে শামিল হয়েছেন। সর্বস্তরের নর-নারী সহ হাজারোধিক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে যোগ দেন বলে আয়োজকদের দাবী। কমিউনিটির ইতিহাসে এতো বিপুল মানুষের সমাবেশ সমসাময়িক কালের অনুষ্ঠানগুলোর মধ্যে রেকর্ড বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। ‘বক্তৃতা বিমুখ’ হাজারো মানুষের প্রতি সম্মান দেখিয়ে অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য, নির্বাচতদের ফুল দিয়ে বরণ, মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আর নৈশ ভোজ। খবর ইউএনএ’র। ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক শাহ নেওয়াজের সভাপতিত্বে সোমবার

(১১ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন সোসাইটির নবনির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। গীতা থেকে পাঠ করেন সানি গুপ আর বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায়। এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু,

প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন খান, প্রধান সমন্বয়কারী আজহারুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী আজম, নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সহ সভাপতি কামরুজ্জামান কামরুল সহ জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলীন, উডসাউড ও ব্রঙ্কস এলাকার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মঞ্চে ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচিত কর্মকর্তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য পর্বে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, আজমল হোসেন কুনু, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান ও কামরুজ্জামান কামরুল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সিরাজ

উদ্দিন আহমেদ সোহাগ। আব্দুর রব মিয়া তার বক্তব্যে বলেন, সোসাইটি সভাপতি হিসেবে আমি সবার। নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারাও আমার লোক, আর যারা বিজয়ী হয়েছেন তারাও আমার লোক। সবাইকে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তিনি বলেন, নির্বাচন শেষ সোসাইটি এখন আমাদের সবার। সোসাইটির যেকোন প্রয়োজনে তিনি সবসময় এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা দুই প্যানেল থেকে নির্বাচন করেছি। নির্বাচন শেষে এখন আমরা সবাই এক প্যানেলের। এখন আর ‘সেলিম-আলী’ বা ‘রুহুল-জাহিদ’ প্যানেল নয়, সবাই বাংলাদেশ সোসাইটির প্যানেল। তিনি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠাসহ তার প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং এজন্য সকল বাংলাদেশীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সোসাইটির সম্মানিত ভোটাররা ভোট নিয়ে ‘সেলিম-আলী’ প্যানেলের সকল প্রার্থীকে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন তার জন্য আমরা সবার কাছেই কৃতজ্ঞ। শাহ নেওয়াজ তার বক্তব্যে ‘সেলিম-আলী’ প্যানেলেকে নির্বাচিত এবং বিজয় উৎসব অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সবশেষে ছিলো নৈশ ভোজের পাশাপাশি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে রানো নেওয়াজ সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব পরিচালনায় ছিলেন সোসাইটির নব নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ। উল্লেখ্য, অনুষ্ঠানের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যালের প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় কোন কোন সংগঠনের নেতৃবৃন্দের বিভক্তি ফলে উত্তেজনা ও বাক-বিতন্ডার সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতে সংগঠনগুলোর

পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ পর্ব স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও