ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬
পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ
‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল
পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল
যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস
নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
যোগাযোগ পরিচালক হিসেবে শোয়াংকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিভেন শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন। শোয়াং সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক মনোনয়নের ঘোষণা দেন। একই বিবৃতিতে তিনি সার্জিও গোরকে প্রেসিডেন্টের কর্মী অফিসের পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন।
বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘স্টিভেন শোয়াং ও সার্জিও গোর ২০১৬ সালে আমার প্রথম নির্বাচনী প্রচারণা থেকে সঙ্গে আছেন। তাঁরা বিশ্বস্ত উপদেষ্টা। তাঁরা “আমেরিকা প্রথম” নীতিগুলোকে সর্বাত্মকভাবে সমর্থন করেন।’
ট্রাম্পের প্রথম মেয়াদেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন শোয়াং। তখন তিনি কৌশলগত প্রতিক্রিয়ার পরিচালক ছিলেন। এটাও একধরনের যোগাযোগের কাজ। ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে
ট্রাম্প বিপুলভাবে জয়ী হন। আগামী ২০ জানুয়ারি তাঁর শপথ গ্রহণের কথা রয়েছে। নতুন প্রশাসনের জন্য এখন থেকে মনোনয়ন দেওয়া শুরু করেছেন তিনি।
ট্রাম্প বিপুলভাবে জয়ী হন। আগামী ২০ জানুয়ারি তাঁর শপথ গ্রহণের কথা রয়েছে। নতুন প্রশাসনের জন্য এখন থেকে মনোনয়ন দেওয়া শুরু করেছেন তিনি।



