ইসরাইলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতির মুখে ফিলিস্তিনি বন্দিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

ইসরাইলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতির মুখে ফিলিস্তিনি বন্দিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
ইসরাইলের কারাগারগুলোতে অসংখ্য ফিলিস্তিনি নাগরিক বিনা বিচারে ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক আছেন। তাদের অনেকেই বছরের পর বছর কারাবরণ করছেন। গত বছরের ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরাইলে ফিলিস্তিনি বন্দির সংখ্যা আগের যে কোনো তুলনায় বেশি। সম্প্রতি দুই বন্দি মৃত্যুর পর ইসরাইলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে দুটি ফিলিস্তিনি পর্যবেক্ষণ গোষ্ঠী। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। এক যৌথ বিবৃতিতে, ফিলিস্তিনি বন্দি বিষয়ক সাবেক মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি বন্দি সমিতি শুক্রবার সামিহ সুলেমান মুহাম্মদ আলীউই (৬১) এবং আনোয়ার শাবান মুহাম্মদ আসলিম (৪৪) এর মৃত্যুর কথা ঘোষণা করেছে। এরমধ্যে আলীউই নাবলুসের বাসিন্দা এবং একজন হামাস নেতা। জানা

গেছে, অসুস্থ হয়ে আয়লোন (রামলা) কারাগারের ক্লিনিক থেকে শামির মেডিকেল সেন্টারে (আসাফ হারোফেহ) স্থানান্তরিত হওয়ার ছয় দিন পর গত ৬ নভেম্বর তিনি মারা যান। বিবৃতিতে অভিযোগ করা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এজেন্সি এবং ইসরাইলি কারা প্রশাসন এই ধরনের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা সত্ত্বেও তার মৃত্যুর বিবরণ প্রকাশ করেনি। আলিউই তার স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও গত বছরের ২১ অক্টোবর থেকে ইসরাইলের কারাগারে প্রশাসনিকভাবে আটক ছিলেন। তার আইনজীবীর উপস্থাপন করা বিভিন্ন সাক্ষ্য ইঙ্গিত দেয়, আলিউই গ্রেপ্তারের আগে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং টিউমারের জন্য বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্ত এরপরও তার মুক্তি মিলেনি। শেষ পর্যন্ত অসুস্থ হয়েই মৃত্যুবরণ করেন। অন্যদিকে, ইসরাইলি কারাগারে নিহত অপরজন

হলেন আনোয়ার শাবান মুহাম্মদ আসলিম, যিনি গাজার চার সন্তানের জনক আসলিম, তার পরিবারের মতে, গ্রেপ্তারের আগে পূর্ব থেকে বিদ্যমান স্বাস্থ্য সমস্যায় ভোগেননি। দুই পর্যবেক্ষণ গোষ্ঠী বলছে, আলিউই এবং আসলিম ইসরাইলি কারাগারে দীর্ঘকাল ধরে পদ্ধতিগত নির্যাতনের শিকার হয়েছিল, যার মধ্যে নির্যাতন, চিকিৎসা অবহেলা এবং জোরপূর্বক অনাহার ছিল। দল দুটি ইসরাইলকে দুই বন্দি, আলীউই এবং আসলিমের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, বন্দিদের বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে। বন্দিদের মধ্যে বিশেষ করে যারা অসুস্থ এবং আহত, এই বিপর্যয়কর পরিস্থিতির কারণে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান