স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫

স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ |
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রি করার অভিযোগ উঠেছিল কয়েক বছর আগে। এখনও সেই বিতর্কের রেশ কাটেনি। এরমধ্যে একাধিকবার আইনি জটিলতায় পরতে হয়েছে তাদের। এবার তাদের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলা করলেন দীপক কোঠারি নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী। মামলা হওয়ার শিল্পা ও তার স্বামী আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন। লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। অভিযোগে তিনি বলেন, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। ব্যবসায় বিনিয়োগের জন্য দেওয়া হলেও

সেই রুপি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন শিল্পা ও রাজ। দীপক কোঠারি জানান, যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন তখন ৮৭ শতাংশ শেয়ার শিল্পার নামে ছিল। তার কাছে মোট ৭৫ কোটি রুপির ঋণ চাওয়া হয়েছিল। একবারে নয়, ধাপে ধাপে শিল্পা ও রাজের সংস্থায় বিনিয়োগ করেছিলেন দীপক। ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি রুপি দেন তিনি। ওই বছরই সেপ্টেম্বর মাসে ফের কিছু রুপি দেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে দেন আরও ২৮.৫৪ কোটি রুপি। সবমিলিয়ে ৬০.৪৮ কোটি রুপির চুক্তি হয়েছিল। স্ট্যাম্প ডিউটি বাবদও ৩.১৯ লক্ষ রুপি খরচ হয়। দীপকের দাবি, ব্যক্তিগতভাবে তাকে রুপি ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন শিল্পা। যদিও সেই বছরের সেপ্টেম্বরেই

সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে তারকা দম্পতির সংস্থা দেউলিয়া ঘোষিত হয়। ওই সংস্থার বিরুদ্ধে মোট ১.২৮ কোটির মামলা দায়ের হয়। ফলে সর্বস্বান্ত হয়েছেন দীপকও। এই অবস্থায় আর্থিক প্রতরণার অভিযোগে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। অভিনেত্রী শিল্পা শেঠি ও তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা তাদের আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, ‘শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা ৬০ কোটি রুপির প্রতারণার মামলার কোনো ভিত্তি নেই। এরকম অপরাধ তারা জড়িত নয়। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ ছাড়া আর কিছুই নয়।’ সূত্র: ইডিয়ান এক্সপ্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল