বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫

বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ |
বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগুয়েজ। বাগ্দান হয়ে গেছে তাদের। জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। প্রস্তাবে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনা। তবে বিয়ের আগেই তাদের বিচ্ছেদ বিষয়ক একটি শর্ত সামনে এসেছে। রোনালদো ও জর্জিনা প্রায় ১০ বছর একসঙ্গে থাকছেন। তাদের সংসারে পাঁচ সন্তান আছে। যাদের মধ্যে জর্জিনার গর্ভে জন্ম নেওয়া রোনালদোর সন্তানও আছে। জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভেধারণ করেন তখনই বিচ্ছেদ বিষয়ক শর্তে স্বাক্ষর করেন দু’জন। ওই শর্ত অনুযায়ী, বিচ্ছেদ হয়ে গেল জর্জিনা যতদিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর থেকে মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায়

১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা করে পাবেন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া দিয়েছে এই খবর। তারা দাবি করেছে, রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর এই শর্ত কার্যকর হয়। এছাড়া মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাশবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তারপরও যদি তাদের বিচ্ছেদ হয় সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে দু’জন স্বাক্ষর করেন। রোনালদোর দুই সন্তানের জননী জর্জিনা পর্তুগিজ তারকার মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদ মাধ্যমের মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮

হাজার ১৫৬ কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল