যুদ্ধ বন্ধে লেবাননের যে কোনও সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

যুদ্ধ বন্ধে লেবাননের যে কোনও সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে লেবাননের যে কোনও সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এটি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, বৈরুতে হিজবুল্লাহ সমর্থিত লেবানন পার্লামেন্টের স্পিকার নবীহ বেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন আলি লারিজানির। এসময় লেবাননের সরকার কর্তৃক গৃহীত যেকোনো সিদ্ধান্তকে সমর্থন, বিশেষ করে নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৭০১ এর বাস্তবায়ন চায় তেহরান। এক সংবাদ সম্মেলনে লারিজানিকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা নস্যাৎ করতে বৈরুত এসেছেন? উত্তরে তিনি বলেন, ‘আমরা কিছু নষ্ট করতে চাই না। আমরা সমস্যাগুলোর সমাধান

চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা যে কোনও পরিস্থিতিতে লেবাননের সরকারকে সমর্থন করি।’ এর আগে আরেক প্রতিবেদনে রয়টার্স জানায়, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি প্রস্তাব জমা দিয়েছেন। এতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে লড়াই বন্ধ করার সমাধান অনুসন্ধান করা হয়েছে। গাজা যুদ্ধের সমান্তরালে আন্তঃসীমান্ত সংঘর্ষের পর ইসরাইল সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বিমান ও স্থল অভিযান শুরু করে। এতে প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, হাশেম সাফিয়েদ্দিনসহ অনেক শীর্ষ কমান্ডার। বিপরীতে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে ইসরাইলি সেনাদেরও। গত ৩০ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে যুদ্ধে অন্তত ৪৭ ইসরাইলি সেনা নিহত হয়েছে। আর আহত

হয়েছে প্রায় তিন শতাধিক। শুধু গত বুধবারই নিহত হয়েছে ৬ সেনা। অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৫০০ জন নিহত এবং সাড়ে ১৪ হাজারের কাছাকাছি আহত হয়েছে। এদিকে বুধবার (১৪ নভেম্বর) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও লেবাননে হামলার স্বাধীনতা চায় ইসরাইল। তবে এ ধরণের শর্ত ইরান মানবে কি না তার সংশয় রয়ে যাচ্ছে। এদিকে লেবাননের সরকার বলছে, যদি কোনো চুক্তি হয়, তবে তা জাতিসংঘের রেজুলেশন ১৭০১-এর ভিত্তিতে হবে। ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরাইল যেভাবে যুদ্ধের সমাপ্তি করে ঠিক সেভাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান