নিউজিল্যান্ডের আকাশে ‘ভিনগ্রহী মেঘ’! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

নিউজিল্যান্ডের আকাশে ‘ভিনগ্রহী মেঘ’!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
নিউজিল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য যেন কোনো ভিনগ্রহের কথা মনে করিয়ে দেয়। দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত, সক্রিয় আগ্নেয়গিরি- এমন ভিনগ্রহী বৈশিষ্ট্য এর বায়ুমণ্ডল পর্যন্ত বিস্তৃত। যেখানে পরিস্থিতি অনুকূলে থাকলে ‘তাইরি পেট’ নামে পরিচিত বিশেষ একটি মেঘের দেখা মেলে। চলচ্চিত্রকাররা নিউজিল্যান্ডকে ভালোবাসেন। ‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজের সব সিনেমার দৃশ্য এখানেই ধারণ করেছিলেন নির্মাতা পিটার জ্যাকসন। তাইরি পেট শ্রেণির মেঘ নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ওটাগো অঞ্চলের ‘রক অ্যান্ড পিলার’ পর্বতমালার ওপর গঠিত হয়। যে মেঘ দেখতে উত্তাল লেন্সের মতো, যা বিশেষ পরিস্থিতিতে দেখা যায়। এগুলো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে গঠিত হয়। যা সাধারণত কোনো পর্বতমালার ওপর দিয়ে বায়ু প্রবাহের সময় দেখা যায়। এই মেঘ তিন ধরনের হয়। যার একটি

হচ্ছে- ‘অল্টোকিউমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (এসিএসএল)’। বাকি দুটি হলো- ‘স্ট্র্যাটোকিউমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (এসসিএসএল)’ এবং ‘সার্কোমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (সিসিএসএল)’। আর প্রতিটি ধরনই গঠিত হয় ভিন্ন ভিন্ন উচ্চতায়। বাতাস যখন পর্বতের ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন পর্বতের অন্যপাশে একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে এক ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। আর পরিস্থিতি অনুকূলে থাকলে সেসব তরঙ্গ দৃশ্যমান হয়ে ওঠে, যেখানে ভূমিকা রাখে বায়ুর আর্দ্রতা ঘনীভূত হওয়ার ঘটনা। মিডলমার্চ শহরের কাছাকাছি এমন মেঘ দেখা খুবই সাধারণ বিষয়। ১৮৯০ এর দশকে প্রকাশিত সংবাদপত্রগুলোতেও এর কথা উঠে এসেছিল। এমনকি স্থানীয়দের কেউ কেউ তাইরি পেটের উপস্থিতিকে ঝড়ের সম্ভাব্য সংকেত হিসেবেও বিবেচনা করেন বলে উঠে এসেছে

বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজের প্রতিবেদনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার