ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার
অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ
পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা
স্বর্ণের দাম কমল
ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
আমদানি বিল দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।
গত শনিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবরের আমদানি বিল পরিশোধ করে সরকার।
তেহরানভিত্তিক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেন হয়ে থাকে। এর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পর পর আমদানি বিল পরিশোধ করে।
আইএমএফের হিসাব পদ্ধতি এবারের বিল পরিশোধের আগে অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত হিসাব অনুযায়ী, বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার।





