জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে কট্টর ইসরাইল সমর্থককে বেছে নিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে কট্টর ইসরাইল সমর্থককে বেছে নিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা বুঝে পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করতে হচ্ছে ২০ জানুয়ারি শপথ গ্রহণের সময় পর্যন্ত। তার আগে নিজের প্রশাসনে নিয়োগ কার্যক্রম শুরু করেছেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেসওম্যান এলিস স্টেফানিককে নিয়োগ দিয়েছেন তিনি। কে এই স্টেফানিক- জানা যায়, দীর্ঘদিন ধরেই ট্রাম্পের মিত্র স্টেফানিক। ইসরাইলের কট্টর সমর্থক তিনি। হামাসের বিরুদ্ধে যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না থাকায় যুক্তি দিয়ে জাতিসংঘের সমালোচনা করেছিলেন তিনি। সেই তাকেই এবার নিয়োগ দিয়েছেন ট্রাম্প। স্টেফানিককে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ নিয়ে ট্রাম্প বলেন, ‘এলিস অবিশ্বাস্যভাবে শক্তিশালী, শক্ত এবং স্মার্ট আমেরিকা ফার্স্ট ফাইটার।’ ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ায় তিনি জাতিসংঘের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের স্থলাভিষিক্ত হবেন। যিনি

কিনা গত ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে কাজ করেছেন। জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ায় ট্রাম্পের প্রতি বিনয় প্রকাশ করেছেন স্টেফানিক। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে আমার সহকর্মীদের সমর্থন অর্জনের জন্য উন্মুখ আমি। আমেরিকা বিশ্বের আলোকবর্তিকা হয়ে আছে, কিন্তু আমরা আশা করি এবং আমাদের দাবি করা উচিত যে আমাদের বন্ধু এবং মিত্ররা আমরা যে শান্তি চাই তার শক্তিশালী অংশীদার হবে।’ স্টেফানিকের অবশ্য পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি হাউস আর্মড সার্ভিসেস কমিটি এবং হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সে কাজ করেছেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর কংগ্রেসে ইসরাইলের সবচেয়ে স্পষ্টবাদী সমর্থক ছিলেন তিনি। গত মাসে,

গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানালে, তিনি বলেন, জাতিসংঘের মার্কিন অর্থায়নের সম্পূর্ণ পুনর্মূল্যায়ন হওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান