ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ কারাগারে
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীর আইসিসিডিডিআরবি’র গেটের সামনে মো. সোহাগ নামে এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামি হলেন-রাশেদ খান।
এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন বনানী থানার সাব-ইন্সপেক্টর এমদাদুল হক। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



