আতাতুর্কের মৃত্যুবার্ষিকীতে যে বার্তা দিলেন এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

আতাতুর্কের মৃত্যুবার্ষিকীতে যে বার্তা দিলেন এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দেশটির জনগণ ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ উপলক্ষ্যে রোববার (১০ নভেম্বর) তুর্কি প্রেসিডেন্ট তার ভাষণে কামাল আতাতুর্কের ঐক্য ও স্বনির্ভরতার বার্তাকে পুনরায় সামনে আনেন এবং দেশের অভ্যন্তরে বিদেশি চক্রান্তকে প্রতিহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আতাতুর্কের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই প্রজাতন্ত্রের মূল্যবোধকে বজায় রাখার ওপর জোর দিয়ে এরদোগান বলেন, আতাতুর্কের উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখার মাধ্যমে তুরস্ককে আরও উন্নত করা সম্ভব হবে। এদিন আতাতুর্কের সমাধিস্থল আনিতকবিরে সকাল থেকেই বড় আয়োজনের মাধ্যমে স্মরণ অনুষ্ঠান শুরু হয়। তুর্কি জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে এই স্মরণীয় মুহূর্তটিকে চিহ্নিত করতে এক মিনিটের নীরবতা পালন করেন। এদিন

তুরস্কের বিভিন্ন শহরে স্কুলের ছাত্র-ছাত্রীরা কবিতা ও সংগীত পরিবেশন করে। ইস্তাম্বুলে প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টির মধ্যে ডলমাবাহচে প্রাসাদে আতাতুর্কের শেষমুহূর্তগুলো কাটানো কক্ষেও লোকজন শ্রদ্ধা জানাতে ভিড় করেন এদিন। এরদোগান তার বক্তৃতায় বলেন, এই জাতির ঐক্য এবং সংহতি ক্ষুণ্ণ করার যেকোনো প্রচেষ্টা আতাতুর্কের উত্তরাধিকারকে অবমাননা করার সমান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে বিদেশি শক্তি তুরস্কে অনৈক্য সৃষ্টি করতে চায়। তবে আমরা তাদের সেই দুঃস্বপ্ন ভেঙে গুড়িয়ে দেব’। মুস্তাফা কামাল আতাতুর্কের জীবন ও সংগ্রামের ইতিহাসে তুরস্কের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশ্বযুদ্ধের পর যখন উসমানীয় (অটোম্যান) সাম্রাজ্য পতনের মুখোমুখি, তখন কামাল আতাতুর্ক সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন এবং ১৯২৩

সালে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ ও সামাজিক পরিবর্তন তুরস্ককে আধুনিকায়নের পথে নিয়ে যায় এবং তাকে দেশটির নায়ক হিসেবে সর্বত্র শ্রদ্ধা ও ভালোবাসার আসনে অধিষ্ঠিত করে। সূত্র: ডেইলি সাবাহ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান