ডুমুরিয়ায় জামায়াতের অমুসলিম শাখার কমিটিতে যারা রয়েছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

ডুমুরিয়ায় জামায়াতের অমুসলিম শাখার কমিটিতে যারা রয়েছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
ডুমুরিয়ায় ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। উপজেলা শাখার উদ্যোগে হিন্দু সমাবেশে ওই সম্প্রদায়ের লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন হিন্দু নেতা কৃষ্ণপদ নন্দী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ। রোববার বিকালে উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপজেলা জামায়েতের আমির অধ্যক্ষ মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইমরান হুসাইন, সহ-সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্ম-পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ

মোল্যা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সভাপতি মো. বেলাল হুসাইন রিয়াদ, জামায়েত নেতা মো. গাজী সাইফুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মো. মোসলেম উদ্দীন, স্বদেশ হালদার, সঞ্জিত রায় প্রমুখ। সভা পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান ও বিএম আলমগীর হোসেন। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে ডা. হরিদাস মণ্ডল, প্রশান্ত মণ্ডল ও কানাইলাম কর্মকারকে সহ-সভাপতি, বুদ্ধদেব মণ্ডলকে সহ-সেক্রেটারি, গৌতম মণ্ডলকে অর্থ সম্পাদক, অনুপম সরকার, পুলকেশ মণ্ডল, বিপ্লব সরকার ও বিপ্লব সরকারকে সদস্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত কমিটি আগামী ডিসেম্বর মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া গনতন্ত্র ও অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট