২০ মন্ত্রীর স্ত্রীদের সঙ্গে সম্পর্ক, গোপন ভিডিও ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪
     ৭:০০ পূর্বাহ্ণ

২০ মন্ত্রীর স্ত্রীদের সঙ্গে সম্পর্ক, গোপন ভিডিও ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ | ৭:০০ 190 ভিউ
জাতীয় আর্থিক দুর্নীতি দমন শাখার পরিচালকের গোপন ভিডিও ফাঁস হয়েছে। সেখানে দেখা যায় ২০ জনেরও বেশি মন্ত্রীদের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্করত অবস্থায় ওই কর্মকর্তা। চার শতাধিক যৌন টেপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে গিনিতে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গিনির জাতীয় আর্থিক তদন্তকারী সংস্থার (ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনভেস্টিগেশন এজেন্সি বা এএনআইএফ) পরিচালক বালতাসার ইবাং এনগোঙ্গাকে একাধিক নারীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় দেখা গেছে। বিষয়টি নজরে আসার পর এসব যৌন কেলেঙ্কারির ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া আটকাতে চেষ্টার ত্রুটি রাখেনি নিরক্ষীয় গিনির সরকার। বেশ কয়েকটি জালিয়াতি মামলার তদন্তভার ছিল এনগোঙ্গার হাতে। ফলে এসব তদন্ত কার্যক্রম চালাতে গিয়েই এসব ঘটনা

ঘটেছে কিনা- এমন চক্রান্তের গন্ধ পাচ্ছে মধ্য আফ্রিকার দেশটির প্রশাসন। যৌন কেলেঙ্কারির টেপ প্রকাশ্যে আসতেই এনগোঙ্গার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফাঁস হওয়া ভিডিওতে প্রেসিডেন্টের এক আত্মীয়াকেও তার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এ ছাড়া পুলিশের এক শীর্ষ কর্মকর্তার স্ত্রী এবং ভ্রাতৃবধূর সঙ্গে এনগোঙ্গাকে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখা গেছে। গিনি প্রশাসনের দাবি, ২০ জনেরও বেশি মন্ত্রীদের স্ত্রীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় থাকা আর্থিক জালিয়াতি দমন শাখার কর্মকর্তার ভিডিও ফাঁস হয়েছে। চার শতাধিক যৌন টেপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। যা অর্থ মন্ত্রণালয়, এনগোঙ্গার দফতর, সরকারি বিশ্রামাগার এবং হোটেলে শুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ

মিলেছে। এই ইস্যুতে ইতোমধ্যেই মুখ খুলেছেন নিরক্ষীয় গিনির ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং মাঙ্গু। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) করা একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ঘটনার সঙ্গে যে সমস্ত সরকারি কর্মচারী জড়িত, তাদের প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করা হবে। কারণ, এটা তাদের আচরণবিধির পরিপন্থী। জনগণের নৈতিকতার আইনকে সরাসরি লঙ্ঘন করেছেন তারা।’ তদন্তকারীদের দাবি, প্রথমে এনগোঙ্গার যৌন ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়েছিল। পরে তা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করা হয়। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার