‘হামাসকে দোহা ছাড়তে’ বলার বিষয়ে যা জানাল কাতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪
     ৬:০২ অপরাহ্ণ

আরও খবর

ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন

ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান!

ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’

মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো

মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা

ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’

‘হামাসকে দোহা ছাড়তে’ বলার বিষয়ে যা জানাল কাতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ৬:০২ 126 ভিউ
যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দোহা ছাড়ার নির্দেশ দিতে কাতার কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। এ বিষয়ে কাতার কর্তৃপক্ষ তাদের দেশে হামাসের রাজনৈতিক নেতাদের আর স্বাগত জানাবে না বলে জানিয়েছে। শুক্রবার হিব্রু ভাষার ক্যান নিউজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ইসরাইলি গণমাধ্যমটি জানায়, কাতার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্রের কিছু রিপাবলিকান সিনেটর বাইডেন প্রশাসনের কাছে একটি চিঠি পাঠিয়ে কাতারের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানায়। সিনেট আর্মড সার্ভিসেস এবং পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য রজার উইকার এবং জিম রিশের নেতৃত্বে ১২ জন সিনেটর ওই চিঠিতে বলেন, কাতারে অবস্থানরত হামাস কর্মকর্তাদের সম্পদ জব্দ করা এবং হামাসের নেতা খালেদ মেশালকে

বিচারের মুখোমুখি করা প্রয়োজন। চিঠিতে বলা হয়, ‘হামাসকে পরাজিত করা সম্ভব এবং বিদেশে তাদের নিরাপদ আশ্রয় বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ’। উল্লেখ্য, কাতার গত কয়েক মাস ধরেই হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির জন্য নানা প্রচেষ্টা চালিয়ে আসছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর ইসরাইলি এক কর্মকর্তা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে শান্তি আলোচনার জন্য দেখা করেন। ওই আলোচনায় ইসরাইলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বিল বার্নসও অংশ নেন। এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও গত মাসে আল থানির সঙ্গে বৈঠক করে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্ত করার

প্রচেষ্টায় কাতারের ‘অপরিহার্য’ ভূমিকার ওপর জোর দেন। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় লাগাতার ইসরাইলি হামলার অংশ হিসেবে শনিবার ভোর থেকেই গাজার উত্তর ও দক্ষিণে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা দক্ষিণ আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বোমা হামলায় ৯ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে গাজায় গত এক বছরেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলের গণহত্যায় ৪৩,৫৫২ জন ফিলিস্তিনি নিহত এবং ১০২,৭৬৫ জন আহত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন! এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর