সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের বক্তব্য উসকানিমূলক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের বক্তব্য উসকানিমূলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের সমালোচনা করেছেন তার বক্তব্যটি পুরোপুরি উসকানিমূলক ও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত। এশিয়া মানবাধিকার সংস্থা এ ধরনের বক্তব্য সমর্থন করে না। এশিয়া মানবাধিকার সংস্থা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গতকাল রোববার এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু সংস্থাটির পক্ষে এক লিখিত বিবৃতিতে বলেন, একজন বিশ্বনেতা হিসেবে মি. ডোনাল্ড ট্রাম্প তার স্বাভাবিক চিন্তার জায়গায় বসে এমন উসকানিমূলক বক্তব্য দিতে পারেন না! এশিয়া মানবাধিকার সংস্থা মনে করে, বাংলাদেশকে অশান্তির গোলচত্বর বানানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ভিনদেশি শক্তির ইশারায় আলেমদের জঙ্গি বানানো এবং সংখ্যালঘুদের

ওপর হামলা চালানো হয়েছিল। এ ধরনের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের দলীয় নেতাকর্মী ও ভিনদেশি সোর্স ছাড়া বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল, সংগঠন জড়িত ছিল না। বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হয়। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি। যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এশিয়া মানবাধিকার সংস্থার মতে, ডোনাল্ড ট্রাম্পের এধরনের বক্তব্য ভুল তথ্য দ্বারা সজ্জিত। এ ধরনের ঘটনা গত ৫ আগস্ট-২৪’র পর থেকে কোথাও ঘটেনি। বাংলাদেশ এখন মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানের মিলিত বিজয়ের অংশ। সম্প্রীতির মিলন মেলায় আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন

ও শান্তিপূর্ণ বাংলাদেশ। এশিয়া মানবাধিকার সংস্থার মতে, ডোনাল্ড ট্রাম্পের উচিত সর্ব ভারতে মুসলমানদের ওপর ভারতীয় বিজেপি ও নরেন্দ্র মোদী সরকারের যে, দমন-পীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে, সে বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো। এশিয়া মানবাধিকার সংস্থার মনে করে বাংলাদেশের সংখ্যালঘুরা নয়! ভারতে মুসলিম সংখ্যালঘুরা, ইসরায়েলি বাহিনী দ্বারা ফিলিস্তিন-গাঁজাবাসী নির্যাতিত। তবে সকল স্বৈরশাসকের কঠিন বিচার হওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান