স্ত্রী ও ১১ সন্তানের জন্য ৪১৭ কোটির অট্টালিকা কিনলেন ইলন মাস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

স্ত্রী ও ১১ সন্তানের জন্য ৪১৭ কোটির অট্টালিকা কিনলেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক তার ১১ সন্তান এবং তাদের মায়েদের জন্য ৩৫ মিলিয়ন ডলারের একটি অট্টালিকা কিনেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ৩৫ মিলিয়ন ডলার সমমূল্যের একটি ভিলা কিনেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ৪১৭ কোটি টাকা। বিলিয়নিয়ার মাস্ক ১৪ হাজার ৪০০ বর্গফুটের এই ভিলাটি কিনেছেন যেখানে ছয়টি বেডরুমসহ (শয়নকক্ষ) রয়েছে অনেক সুযোগ-সুবিধা। এতে তিনি তার ১১ সন্তান এবং তাদের মায়েদের একসঙ্গে রাখতে চাইছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই ভিলা কিনেছেন, যাতে তার শিশু সন্তানেরা মিলেমিশে থাকতে পারে এবং একে অপরের জীবনের অংশ হতে পারে। ৫৩ বছর বয়সি

মাস্ক গত কয়েক বছরে জন্মহার কমানোর বিষয়ে তার শঙ্কার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এর আগে, তিনি বলেছেন, শিশু জন্ম নেওয়া একটি জাতীয় জরুরি বিষয় হওয়া উচিত। বর্তমানে ইলন মাস্কের ১১ সন্তান রয়েছে। ২০০২ সালে তার প্রথম স্ত্রী জাস্টিন মাস্কের সঙ্গে তার প্রথম সন্তান আকস্মিকভাবে মাত্র ১০ মাস বয়সে মারা যায়। এরপর তিনি জাস্টিনের সঙ্গে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) এর মাধ্যমে পাঁচ সন্তানের বাবা হন। এর পরে তাদের বিচ্ছেদ হয় যায়। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে মাস্কের তিনটি সন্তান হয় সঙ্গীতশিল্পী গ্রাইমসের সঙ্গে, যার প্রকৃত নাম ক্লেয়ার বৌচের। ২০২১ সালে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এই বিলিয়নিয়ার তার ব্রেন টেকনোলজি স্টার্ট-আপ ‘নিউরালিঙ্ক’-এর নির্বাহী কর্মকর্তা

শিভন জিলিসের সঙ্গে গোপনে আইভিএফের মাধ্যমে সন্তানের বাবা হন। চলতি বছরের শুরুর দিকে মাস্ক নিশ্চিত করেছেন, তিনি এবং জিলিসের আরও একটি সন্তান হয়েছে। মাস্ক আশা করছেন তার সব সন্তান এবং তাদের মায়েরা এই ভিলায় বসবাস শুরু করবেন। তার বাসভবন থেকে ১০ মিনিটের হাঁটার দূরত্বে এই অট্টালিকা। এদিকে শুধুমাত্র জিলিস তার সন্তানদের সঙ্গে নিয়ে এই ভিলায় চলে এসেছেন। অন্যদিকে গ্রাইমস মাস্কের সঙ্গে সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াই চলছে ইলন মাস্কের। এই ভিলায় গ্রাইমসের আসার সম্ভাবনা অনেক কম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান